Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৭, ২১ নভেম্বর ২০২৫

ঢাকা থেকে উপকূল পর্যন্ত কাঁপনের অনুভূতি

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো দেশ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো দেশ
ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের বিস্তীর্ণ এলাকাজুড়ে অনুভূত হয়েছে শক্তিশালী ভূমিকম্প। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে হঠাৎ কাঁপতে শুরু করে রাজধানীর বিভিন্ন অংশ। কয়েক সেকেন্ডের এ ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে নগরবাসীর মধ্যে; অনেকেই ঘর-বাড়ি ও অফিস থেকে দ্রুত বেরিয়ে রাস্তায় নেমে আসেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫ এবং এর কেন্দ্রস্থল ছিলো নরসিংদী। ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে উৎপত্তিস্থল হওয়ায় কম্পনের প্রভাব দূর-দূরান্তেও স্পষ্টভাবে টের পাওয়া যায়।

শুধু ঢাকা নয়—চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল ও মৌলভীবাজার থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন জেলা থেকে পাঠানো প্রতিবেদন অনুযায়ী, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও বাজারে মুহূর্তের জন্য কাজ থমকে যায়। অনেক এলাকায় মানুষ ভবন থেকে বেরিয়ে খোলা জায়গায় অবস্থান নেন।

এ ঘটনার পর বিশেষজ্ঞরা আবারও মনে করিয়ে দিয়েছেন যে বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ অঞ্চল। অগভীর উৎসের কম্পনগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে, যদি ভবনগুলো কাঠামোগতভাবে দুর্বল হয়। তবে এখন পর্যন্ত কোথাও উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প