Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০১, ৯ জুলাই ২০২৬

২১ জুলাই অভিযোগপত্র দাখিল হবে ট্রাইব্যুনালে

শাপলা গণহত্যার তদন্ত শেষ, হাসিনাসহ বাহিনী প্রধানরা আসামী

শাপলা গণহত্যার তদন্ত শেষ, হাসিনাসহ বাহিনী প্রধানরা আসামী
ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে কথিত গণহত্যার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি জানান, যাচাই-বাছাই শেষে আগামী ২১ জুলাই ট্রাইব্যুনালে মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে।

বুধবার (৮ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান চিফ প্রসিকিউটর।

মো. আমিনুল ইসলাম বলেন, তদন্ত কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ২১ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।

তিনি আরও জানান, মামলায় আসামি হিসেবে রাখা হচ্ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন কয়েকটি বাহিনীর প্রধান, কয়েকজন সাবেক মন্ত্রী এবং কয়েকজন সাংবাদিককে।

চিফ প্রসিকিউটর অভিযোগ করেন, তদন্তে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এসবের ভিত্তিতেই ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেয়া হবে।

তবে অভিযোগপত্র দাখিলের পর ট্রাইব্যুনাল তা গ্রহণ করবেন কি না এবং পরবর্তী বিচারিক কার্যক্রম কীভাবে এগোবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন আদালত।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা