Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৪৮, ২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৩:১৬, ২ ফেব্রুয়ারি ২০২৬

রাজউকের প্লট দুর্নীতি মামলা

টিউলিপ ৪, আজমিনা ৭, হাসিনার ১০, বাকিদের ৫ বছর কারাদণ্ড

টিউলিপ ৪, আজমিনা ৭, হাসিনার ১০, বাকিদের ৫ বছর কারাদণ্ড
ছবি: সংগৃহীত

ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেয়ার পৃথক মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৫ বছর করে মোট ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই মামলায় তার ছোটবোন শেখ রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিককে দুই মামলায় ২ বছর করে মোট ৪ বছরের কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের নামে বরাদ্দ দেওয়া প্লট বাতিল ঘোষণা করা হয়েছে।

রায়ে রাজউকের সদস্য খুরশিদ আলমকে এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি রাজউক ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তাকে ৫ বছর করে কারাদণ্ড দেয়া হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগ অনুযায়ী, ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা তার ছোটবোন শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক ও ছেলে রাদওয়ান সিদ্দিক ববির নামে পূর্বাচলে ২০ কাঠা জমি বরাদ্দের নির্দেশ দেন। তারা রাজধানীতে থাকা স্থাবর সম্পত্তির তথ্য হলফনামায় গোপন করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

তদন্তে আরও উঠে আসে, ভাই-বোনের নামে প্লট বরাদ্দ নিশ্চিত করতে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক শেখ হাসিনাকে প্রভাবিত করেন।

পরে দুটি মামলায় মোট ২২ জনকে অভিযুক্ত করে দুদক। এর আগে একই অভিযোগে দায়ের করা চারটি মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা