Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:০১, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৩:১২, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এর চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম-কে অপসারণ করেছে সরকার। তার স্থলে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন আইনজীবী মো. আমিনুল ইসলাম।

সোমবার ২৩ ফেব্রুয়ারি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে জানানো হয়, ট্রাইব্যুনালের বর্তমান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করা হয়েছে এবং নতুন চিফ প্রসিকিউটর অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে আইন পেশায় যুক্ত। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-র আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও আওয়ামী লীগ আমলের গুম ও হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম ত্বরান্বিত করতে তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, তার দায়িত্বকালে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ২৪টি আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দেয় প্রসিকিউশন। বর্তমানে এসব মামলার বিচার কার্যক্রম ট্রাইব্যুনাল-১ ও ২-এ চলমান রয়েছে। এর মধ্যে তিনটি মামলার রায় ঘোষণা হয়েছে। রায়ের অপেক্ষায় রয়েছে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলাসহ আরও দুটি মামলা।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

ইশরাক শপথ ভঙ্গ করেছেন, দাবি জামায়াতের
ইয়েমেনে বাস্তুচ্যুত ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ
ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী
বাংলাদেশের দাপুটে শুরু, নেপালকে হারালো ৩৩-২০ গোলে
মাদকবিরোধী অভিযানে নতুন ঘোষণা ইশরাকের, এবার বাঁশের লাঠি
ইশরাকের উচিত পার্থের পদত্যাগ দাবি করা: হাসনাত
আসুসের নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন
মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
সচিবালয়ে বড় রদবদল, সাত সচিবের দফতর বদল
ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, তিনি বললেন ‘গুজব’
আকাশে খুলে গেলো এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণে রোগীর মৃত্যু
একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য পুতুলের
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ভয়াবহ দাঙ্গা, গ্রেফতার ১৮০০
১১ ম্যাচে ৪৮ গোল, অপ্রতিরোধ্য বার্সেলোনা