Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:০১, ১৯ অক্টোবর ২০২৬

ইয়েমেনে বাস্তুচ্যুত ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ

ইয়েমেনে বাস্তুচ্যুত ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ
ছবি: সংগৃহীত

ইয়েমেনে কয়েক সপ্তাহ ধরে চলা সংঘাতের তীব্রতায় ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সহিংসতা ও লড়াই বেড়ে যাওয়ায় ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে অন্যত্র যেতে বাধ্য হয়েছেন তারা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে বাস্তুচ্যুত হওয়া মানুষের মধ্যে নারী, শিশু, বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। তাদের অনেকেই অতিরিক্ত জনাকীর্ণ ও অনিরাপদ পরিবেশে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। এতে তাদের নিরাপত্তা, স্বাস্থ্য ও মৌলিক চাহিদা পূরণ নিয়ে উদ্বেগ বাড়ছে।

আইওএম জানিয়েছে, বাস্তুচ্যুত পরিবারগুলোর অনেকের জন্য এ অভিজ্ঞতা নতুন নয়। সংঘাতের কারণে বারবার ঘরবাড়ি ছাড়তে বাধ্য হওয়ায় তাদের সঞ্চিত সম্পদ ও সংকট মোকাবিলার সামর্থ্য ক্রমেই কমে যাচ্ছে। একই সঙ্গে জীবিকার উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় পরিবারগুলো আর্থিক সংকটে পড়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, বাস্তুচ্যুত মানুষের অনেকের কাছেই নিত্যপ্রয়োজনীয় সামগ্রী কেনার মতো পর্যাপ্ত অর্থ নেই। ফলে খাবার, নিরাপদ আশ্রয় ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণ তাদের জন্য কঠিন হয়ে উঠেছে।

আইওএম আরও জানিয়েছে, নতুন করে বাস্তুচ্যুত মানুষের আগমন ইয়েমেনের আগে থেকেই সংকটে থাকা স্থানীয় জনগোষ্ঠীর ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। একই সঙ্গে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনাও আরও কঠিন হয়ে পড়ছে।

দীর্ঘদিন ধরে সংঘাত ও মানবিক সংকটে বিপর্যস্ত ইয়েমেনে নতুন করে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাদের জরুরি সহায়তা ও নিরাপদ আশ্রয় নিশ্চিত করার প্রয়োজনীয়তা আরও বেড়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইশরাক শপথ ভঙ্গ করেছেন, দাবি জামায়াতের
ইয়েমেনে বাস্তুচ্যুত ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ
ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী
বাংলাদেশের দাপুটে শুরু, নেপালকে হারালো ৩৩-২০ গোলে
মাদকবিরোধী অভিযানে নতুন ঘোষণা ইশরাকের, এবার বাঁশের লাঠি
ইশরাকের উচিত পার্থের পদত্যাগ দাবি করা: হাসনাত
আসুসের নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন
মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
সচিবালয়ে বড় রদবদল, সাত সচিবের দফতর বদল
ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, তিনি বললেন ‘গুজব’
আকাশে খুলে গেলো এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণে রোগীর মৃত্যু
একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য পুতুলের
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ভয়াবহ দাঙ্গা, গ্রেফতার ১৮০০
১১ ম্যাচে ৪৮ গোল, অপ্রতিরোধ্য বার্সেলোনা