Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৭, ১০ মার্চ ২০২৬

আপডেট: ১৬:৪১, ১০ মার্চ ২০২৬

স্নাতক পাস থাকার বিধান বাতিল

শিক্ষা ছাড়াই হবে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি

শিক্ষা ছাড়াই হবে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি হতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস থাকার যে বিধান ছিলো, তা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে এখন থেকে এ পদে থাকতে কোনও নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক থাকছে না।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সচিবালয়ে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’ পর্যালোচনা সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক আদেশ জারি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

সভায় অংশ নেয়া কর্মকর্তারা জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির জন্য ন্যূনতম স্নাতক পাসের বাধ্যবাধকতা আর থাকছে না। ফলে ২০২৪ সালের আগে যে নিয়ম চালু ছিলো, সেটিই আবার বহাল করা হচ্ছে। সে নিয়ম অনুযায়ী এ পদে থাকার জন্য কোনও নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে না।

এছাড়া বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির নিয়োগে সংসদ সদস্যদের ক্ষমতাও আর থাকছে না বলে জানিয়েছেন কর্মকর্তারা। নতুন ব্যবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক (ডিসি) এবং বিভাগীয় কমিশনারের মাধ্যমে তিনজনের একটি তালিকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানো হবে। ওই তালিকা থেকে একজনকে ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড।

উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে তৎকালীন আওয়ামী লীগ সরকার ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪’ প্রণয়ন করে। সে প্রবিধানমালায় ম্যানেজিং কমিটির সভাপতির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছিলো। সেখানে বলা হয়, এইচএসসি বা সমমান পরীক্ষায় অনুত্তীর্ণ কোনও ব্যক্তি ম্যানেজিং কমিটির সভাপতি হতে পারবেন না।

তবে এ প্রবিধানমালা জারির আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি হতে কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা ছিলো না।

পরে উচ্চ আদালতের নির্দেশনার পর অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের ৩১ আগস্ট প্রবিধানমালাটি সংশোধন করে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস নির্ধারণ করে গেজেট জারি করেছিলো। নতুন সিদ্ধান্তের ফলে সে শর্তও বাতিল হতে যাচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী