Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৪, ২৫ মার্চ ২০২৬

মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী

জুলাই শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত ফ্রি শিক্ষা

জুলাই শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত ফ্রি শিক্ষা
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের সন্তান এবং আহত ও পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী যোদ্ধাদের জন্য বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২৪ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে আসন্ন অর্থবছরের পরিকল্পনা, পাঁচ বছরের শিক্ষা উন্নয়ন কৌশল এবং নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে আধুনিকায়ন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে একাধিক নতুন উদ্যোগ নেয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’, মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু, বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা এবং সবার জন্য কারিগরি শিক্ষার সুযোগ।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে স্কুল ড্রেস ও কেডস বিতরণ, বিদেশে উচ্চশিক্ষার জন্য ঋণ সুবিধা এবং হাফেজে কোরআনদের যথাযথ স্বীকৃতি দেয়ার বিষয়েও গুরুত্ব দেয়া হচ্ছে।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১৮০ দিনের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় দুই লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস ও জুতা বিতরণ করা হবে। পরবর্তীতে ধাপে ধাপে দেশের সব প্রাথমিক শিক্ষার্থীদের এ সুবিধার আওতায় আনা হবে।

এছাড়া এক বছরের মধ্যে প্রাথমিক থেকে কলেজ পর্যায়ের সব শিক্ষকের হাতে ট্যাব সরবরাহের পরিকল্পনা নেয়া হয়েছে। শিক্ষক প্রশিক্ষণের জট দ্রুত দূর করতে প্রয়োজন হলে একাধিক শিফটে প্রশিক্ষণ কার্যক্রম চালানোর নির্দেশ দেন মন্ত্রী।

শিক্ষার্থীদের মেধা বিকাশে উপজেলা পর্যায়ে গণিত অলিম্পিয়াড আয়োজন এবং প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক ক্লাব গঠন ও নিয়মিত বিতর্ক প্রতিযোগিতা চালুর সিদ্ধান্তও নেয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও যুগোপযোগী করা হবে এবং শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মিঠামইনে কুপিয়ে হত্যা বিএনপি নেতা জাহাঙ্গীরকে
দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী
আজ জুলাই শহীদ দিবস: রাষ্ট্রীয় শোক পালন
জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
ডিসেম্বরে ফিরলে বিমানবন্দরে গ্রেফতার, রায় কার্যকর হবে: নাহিদ
মার্কিন সিনেটে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
কাশিয়ানীতে বিএনপি নেতাদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা
মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড ঝুঁকিতে
ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই
ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী