Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১১, ১৫ মার্চ ২০২৬

পদত্যাগ এখনও চূড়ান্ত নয়

ঢাবি ভিসি একজন ভদ্র ও যোগ্য ব্যক্তি: শিক্ষামন্ত্রী

ঢাবি ভিসি একজন ভদ্র ও যোগ্য ব্যক্তি: শিক্ষামন্ত্রী
ছবি: সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, নিয়াজ আহমদ খান একজন ভদ্র ও যোগ্য ব্যক্তি। তাকে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কাজে লাগানোর সুযোগ রয়েছে বলেও মনে করেন তিনি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে নিয়াজ আহমদ খানের পদত্যাগের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়াজ আহমদ খানের পদত্যাগপত্র তিনি গ্রহণ করেছেন ঠিকই, তবে সেটি এখনও আনুষ্ঠানিকভাবে গৃহীত বা চূড়ান্ত করা হয়নি। বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে স্থবিরতা তৈরি হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এখানে কিছুটা শূন্যতা বা গ্যাপ তৈরি হয়েছে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। তিনি বলেন, আমি তার পদত্যাগপত্র গ্রহণ করেছি, কিন্তু একসেপ্ট করিনি। অর্থাৎ দরখাস্তটি হাতে নেয়া হয়েছে, তবে চূড়ান্তভাবে গৃহীত হয়েছে—এমন সিদ্ধান্ত এখনও জানানো হয়নি। যতক্ষণ পর্যন্ত আমি নিজে চূড়ান্ত সিদ্ধান্ত না নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত বিষয়টি খোলা থাকবে।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য পদ থেকে পদত্যাগপত্র জমা দেন অধ্যাপক নিয়াজ আহমদ খান। তিনি আনুষ্ঠানিকভাবে শিক্ষামন্ত্রীর কাছে ওই পদত্যাগপত্র হস্তান্তর করেন।

সে সময় উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ গণমাধ্যমকে জানান, উপাচার্য সকালে শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে মন্ত্রণালয় থেকে তখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি। পদত্যাগপত্র গ্রহণ করা হলে পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও তিনি উল্লেখ করেন।

ইফতার অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার বিভিন্ন সংস্কার ও মানোন্নয়ন উদ্যোগের কথাও তুলে ধরেন। তিনি জানান, উচ্চশিক্ষার মান নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন কাউন্সিলসহ একাধিক নীতিনির্ধারণী কাউন্সিলকে সক্রিয় করার পরিকল্পনা রয়েছে।

মন্ত্রী আরও বলেন, শিক্ষা খাতে প্রশাসনিক দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজে লাগানো প্রয়োজন। সে দৃষ্টিকোণ থেকেই নিয়াজ আহমদ খানকে একজন যোগ্য ব্যক্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভবিষ্যতে দেশের শিক্ষা ও গবেষণা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে তার অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ থাকতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

হুমকি উপেক্ষা করে মধ্যরাতে উত্তাল চুয়েট
প্রেস ক্লাবের কমিটি, অনুমোদন দিলেন বিএনপির এমপি
রূপপুরে ইউরেনিয়াম জ্বালানি আসছে অক্টোবরে: রোসাটম
গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর, বৈঠকে ইরান
হাফ প্যান্ট পরে মেট্রোরেলে যাওয়ার কর্মসূচি, সাড়া ১৬০০ জনের
কাতারের এলএনজি বন্ধ, চাপে বাংলাদেশ-ভারত-পাকিস্তান
বরেণ্য সাংবাদিক গাজীউল হাসান খানের জন্মদিন উদযাপন
রাড্ডা ক্লিনিক দখলকারীরাই এখন পরিষ্কার করছে: আসিফ মাহমুদ
আ.লীগের সাবেক এমপির বাসায় ছাত্রলীগের ১৫ নেতাকর্মী আটক
বাংলাদেশি পাটপণ্যে ভারতে সর্বোচ্চ ৪৪৫ ডলার শুল্ক
মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির
তরুণদের হৃদরোগ ঝুঁকি কমাতে স্বাস্থ্য বাজেট বাড়ানোর আহ্বান
জামিন হয়নি এমপি নজরুলের, রিমান্ড শেষে কারাগারে
দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফের রিট
নির্বাচনী প্রার্থীদের ডোপ টেস্টে হাইকোর্টের রুল
চাঁদাবাজি ঠেকাতে ‘পুনর্বাসন দানবক্স’ চালুর ঘোষণা হাসনাতের