Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০২:২১, ১০ মে ২০২৬

আপডেট: ০২:২৩, ১০ মে ২০২৬

গেট ভেঙে বিক্ষোভ

ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে উত্তাল ইডেন কলেজ

ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে উত্তাল ইডেন কলেজ
ছবি: সংগৃহীত

রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে গভীর রাতে বিক্ষোভ করেছেন একদল শিক্ষার্থী। শনিবার (৯ মে) রাত ১১টার দিকে কলেজের প্রধান গেটের তালা ভেঙে আন্দোলনে নামেন তারা। এ সময় ক্যাম্পাসজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের বিক্ষোভ প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়। পরে তারা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেন বলে জানিয়েছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আলী।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভরত শিক্ষার্থীদের একাংশ ছাত্রদলের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলছেন এবং তাতে আগুন দেয়ার চেষ্টা করছেন।

কলেজের শিক্ষার্থী স্মৃতি আক্তার জানান, রাত ১১টার দিকে প্রস্তাবিত হযরত রাবেয়া বসরি ছাত্রীনিবাসের শিক্ষার্থীরা প্রথমে বিক্ষোভ শুরু করেন। পরে আন্দোলনকারীরা কলেজের কয়েকটি গেট ভেঙে ফেলারও চেষ্টা করেন।

তিনি বলেন, আন্দোলনকারীদের মূল দাবি ছিলো ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক প্রভাব ও দলীয় কার্যক্রম বন্ধ করা। তাদের অভিযোগ, শিক্ষাঙ্গনে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে।

এর আগে সন্ধ্যার পর কলেজ গেটের সামনে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ স্লোগানটি রং দিয়ে মুছে ফেলা হয়। শিক্ষার্থীদের ধারণা, এ ঘটনাকেই কেন্দ্র করে রাতের বিক্ষোভের সূত্রপাত ঘটে।

রাত সাড়ে ১২টার দিকে ওসি মো. ইয়াসিন আলী বলেন, তারা রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবি জানিয়েছে। কিছুক্ষণ আন্দোলনের পর তারা ক্যাম্পাসের ভেতরে চলে গেছে। পুরো সময় তারা ক্যাম্পাসের ভেতরেই অবস্থান করছিলো।

ঘটনার পর কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত সতর্কতা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ