Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪২, ৯ আগস্ট ২০২৫

আপডেট: ০২:০৮, ৯ আগস্ট ২০২৫

মধ্যরাতে উত্তাল ঢাবি, ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি

মধ্যরাতে উত্তাল ঢাবি, ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ছাত্রদলের নবগঠিত কমিটিকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। শুক্রবার দিবাগত রাত ১২টার পর বিভিন্ন হল থেকে সাধারণ শিক্ষার্থীরা মিছিল ও বিক্ষোভে অংশ নেন।

শিক্ষার্থীরা ‘ওয়ান টু থ্রি ফোর, হল পলিটিক্স নো মোর’—এ স্লোগানে মুখর হয়ে উঠেন। মিছিলটি বিভিন্ন হল ঘুরে টিএসসিতে গিয়ে শেষ হয়। এতে শেখ মুজিবুর রহমান হল, মুহসীন হল, বিজয় ৭১ হল, এ এফ রহমান হলসহ বেশ কয়েকটি হলের শিক্ষার্থীরা অংশ নেন।

রোকেয়া হলের শিক্ষার্থীরা শুরু থেকেই সক্রিয় ছিলেন। তারা হলভিত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে রাতেই হল প্রশাসনকে আল্টিমেটাম দেন। বলা হয়, রাত সাড়ে ১২টার মধ্যে সিদ্ধান্ত না এলে তারা গেটের তালা ভেঙে বের হবেন। একপর্যায়ে তারা গেটের তালা ভেঙে রাস্তায় নেমে আসেন এবং অন্যান্য হলের ছাত্রদের সঙ্গে যুক্ত হয়ে আন্দোলনে অংশ নেন।

আরও পড়ুন: রোকেয়া হলে তালা ভেঙে ছাত্রীরাও বিক্ষোভে যুক্ত

শিক্ষার্থীদের দাবি, একাডেমিক পরিবেশ রক্ষায় আবাসিক হলে কোনো ধরনের ছাত্ররাজনীতি গ্রহণযোগ্য নয়। এর আগেও এ ইস্যুতে শিক্ষার্থীদের মাঝে অসন্তোষ বিরাজ করছিলো, তবে ছাত্রদলের নতুন হল কমিটি ঘোষণার পর তা প্রকাশ্য বিক্ষোভে রূপ নেয়।

শিক্ষার্থীরা দ্রুত এ কমিটিগুলো বাতিল এবং হলভিত্তিক রাজনীতি স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি জানিয়ে প্রশাসনের প্রতি কঠোর হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প