Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:০১, ২৪ এপ্রিল ২০২৫

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে অব্যাহতি প্রক্রিয়া শুরু

কুয়েটের ভিসি, প্রো-ভিসিকে সরতেই হচ্ছে

কুয়েটের ভিসি, প্রো-ভিসিকে সরতেই হচ্ছে
ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য (ভিসি) এবং উপ-উপাচার্যকে (প্রো-ভিসি) দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে শিক্ষা মন্ত্রণালয়ের বরাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েটে সাম্প্রতিক ঘটনাবলির জেরে সৃষ্ট সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম পুনরায় শুরুর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শীঘ্রই একটি সার্চ কমিটি গঠন করে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ দেয়া হবে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম অব্যাহত রাখতে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্যে একজনকে সাময়িকভাবে ভিসির দায়িত্ব দেয়া হবে।

প্রসঙ্গত, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষের পর শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এ ঘটনায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রম শুরু, দোষীদের শাস্তি এবং ভিসি অপসারণের দাবিতে আন্দোলন শুরু করেন। আগামী ৪ মে থেকে কুয়েটের শিক্ষা কার্যক্রম পুনরায় শুরুর কথা রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান