Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৩, ১৫ জুন ২০২৫

আবেদন শুরু ২২ জুন

লক্ষাধিক শিক্ষক নিয়োগে আসছে গণবিজ্ঞপ্তি

লক্ষাধিক শিক্ষক নিয়োগে আসছে গণবিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদে এক লাখেরও বেশি শিক্ষক নিয়োগের লক্ষ্যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আসন্ন সোমবার, ১৬ জুন গণবিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে জানা গেছে। তবে আবেদন গ্রহণ শুরু হবে ২২ জুন থেকে।

এনটিআরসিএ সূত্র জানিয়েছে, বিজ্ঞপ্তির খসড়া ইতোমধ্যে প্রস্তুত। কোনো টেকনিক্যাল জটিলতা না থাকলে নির্ধারিত সময়েই এটি প্রকাশ করা হবে। এবারের গণবিজ্ঞপ্তিকে দেশের শিক্ষা খাতে অন্যতম বৃহৎ নিয়োগ উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা—সব ধরনের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্যপদে নিয়োগের জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। এনটিআরসিএর ধারণা, পদের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যেতে পারে।

তবে আবেদন করতে হলে কিছু শর্ত মানতে হবে। প্রার্থীদের অবশ্যই বৈধ শিক্ষক নিবন্ধন সনদ থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। যেসব প্রার্থী তিন বছরের বেশি আগে নিবন্ধন সনদ পেয়েছেন, তারাও আবেদন করতে পারবেন, তবে বয়সের সীমা অতিক্রম করলে তারা এ নিয়োগের আওতায় আসবেন না।

এ বিষয়ে এনটিআরসিএর সচিব এ এম এম রিজওয়ানুল হক বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নীতিমালায় বয়সসংক্রান্ত বিষয়টি স্পষ্টভাবে বলা আছে। আমরা এমপিও নীতিমালার বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারি না।

আবেদন করতে হবে এনটিআরসিএর নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে। নিয়োগ প্রক্রিয়ার সব কার্যক্রম পরিচালিত হবে এনটিআরসিএর নিজস্ব সফটওয়্যার প্ল্যাটফর্মের মাধ্যমে। এ ব্যবস্থায় প্রার্থীদের যোগ্যতা যাচাই, প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী মিল, এবং স্বয়ংক্রিয়ভাবে সুপারিশ প্রস্তুতের মাধ্যমে নিয়োগের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

এর আগে পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়া হলেও এবার তা আরও বড় পরিসরে এবং আধুনিক প্রযুক্তি ব্যবস্থাপনায় সম্পন্ন হতে যাচ্ছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের