Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৮, ৭ জানুয়ারি ২০২৫

‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ ব্যানার কলেজের মূল ফটকে

‘তিতুমীর বিশ্ববিদ্যালয়’ ব্যানার কলেজের মূল ফটকে
ছবি: সবার দেশ

ঢাকার সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা তাদের দীর্ঘদিনের আন্দোলনের অংশ হিসেবে কলেজের মূল ফটকে 'তিতুমীর বিশ্ববিদ্যালয়' লেখা একটি ব্যানার ঝুলিয়ে দেয়া হয়েছে। কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ব্যানার লাগিয়ে প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থীরা। তারা দ্রুত সময়ের মধ্যে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবি করছেন।

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। তাদের দাবি, শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজের বিশ্ববিদ্যালয় সমকক্ষ তৈরির প্রস্তাব দিলেও এটি তিতুমীর কলেজের ক্ষেত্রে প্রযোজ্য নয়। শিক্ষার্থীরা অভিযোগ করছেন যে, শিক্ষা মন্ত্রণালয় দ্বিচারিতা প্রদর্শন করছে। তারা জানিয়েছেন, যদি দ্রুত তাদের দাবি না মেনে নেয়া হয় তবে বৃহস্পতিবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

এ ছাড়া, গত ৩ ডিসেম্বর শিক্ষা মন্ত্রণালয় একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করেছিল তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য। তবে শিক্ষার্থীরা বলছেন, কমিটির কার্যক্রমে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো প্রকাশিত হয়নি। এ পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য কমিটি গঠন করেছে, যা তারা প্রতিবাদ জানাচ্ছেন।

এর আগে, ১৮ নভেম্বর তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে 'ক্লোজডাউন তিতুমীর' কর্মসূচি পালন করেন। ১৯ নভেম্বর বিভিন্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শন করেন। তারা দাবি করেন, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য একটি কমিশন গঠন করতে হবে।

সবার দেশ/এফএস

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী