Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৩, ২ অক্টোবর ২০২৫

আপডেট: ০০:৫৫, ২ অক্টোবর ২০২৫

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন আসছে আগামী সপ্তাহে

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন আসছে আগামী সপ্তাহে
ছবি: সংগৃহীত

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত প্রায় চার লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা আগামী সপ্তাহে বিতরণ করা হবে। ইতোমধ্যেই তাদের বেতন আইবাসে (iBAS) জমা হয়েছে। তবে দুর্গাপূজার ছুটির কারণে এবার কিছুটা দেরি হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের এক কর্মকর্তা জানিয়েছেন, চলতি সপ্তাহে অফিস কার্যক্রম বন্ধ থাকায় বেতনের প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। তিনি বলেন, আগামী সোমবার (৬ অক্টোবর) অথবা মঙ্গলবার (৭ অক্টোবর) শিক্ষক-কর্মচারীরা সেপ্টেম্বরে অর্জিত বেতন-ভাতা তাদের একাউন্টে পাবেন।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর এমপিওভুক্তদের বেতন-ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৫২ জন শিক্ষক-কর্মচারী এমপিও সুবিধাভুক্ত। এর মধ্যে স্কুল পর্যায়ে রয়েছেন ২ লাখ ৮৯ হাজার ২০০ জন এবং কলেজ পর্যায়ে রয়েছেন ৮৬ হাজার ১৭৭ জন শিক্ষক-কর্মচারী।

প্রতি মাসের মতো এবারও বেতন-ভাতা ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে বিতরণ করা হবে। তবে দীর্ঘ ছুটির কারণে এবার শিক্ষক-কর্মচারীরা নির্ধারিত সময়ের কিছুটা পর বেতন পাচ্ছেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ