Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৯, ২১ নভেম্বর ২০২৫

ভূমিকম্পে আতঙ্ক

ঢাবির দুই হল থেকে লাফিয়ে ৩ শিক্ষার্থী আহত, কক্ষে ফাটল

ঢাবির দুই হল থেকে লাফিয়ে ৩ শিক্ষার্থী আহত, কক্ষে ফাটল
ছবি: সংগৃহীত

রাজধানীতে আজ সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত ৫.৭ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে। শক্তিশালী কম্পনে মুহূর্তের মধ্যে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা দৌঁড়ে নিচে নেমে আসতে শুরু করেন। আতঙ্কের মধ্যেই দুই হলের উঁচু তলা থেকে লাফ দিয়ে তিন শিক্ষার্থী আহত হয়েছেন।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের এক শিক্ষার্থীর পা ভেঙে গেছে বলে ধারণা করা হচ্ছে। তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

মুহসীন হলে আহত দুই শিক্ষার্থীর একজন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজীর আহমেদ। অন্যজন একই শিক্ষাবর্ষের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। উভয়েই আতঙ্কে লাফ দেয়ার সময় নিচে পড়ে আঘাত পান।

এদিকে ভূমিকম্পে স্যার এ এফ রহমান হলের একটি কক্ষে ফাটলসহ ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া গেছে।

কম্পন শুরু হওয়ার পর ক্যাম্পাসের অধিকাংশ হলে শিক্ষার্থীরা আতঙ্কে দৌড়ে নিচে নেমে আসে। বিশ্ববিদ্যালয়ের গণটাওয়ার ও পুরনো ভবনগুলোতেও তীব্র কম্পন অনুভূত হওয়ায় হল থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন অনেকেই।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়, সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত ভূমিকম্পটির কেন্দ্রবিন্দু ছিলো কাছাকাছি অঞ্চলে এবং এর মাত্রা রেকর্ড হয়েছে ৫.৭।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প