Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৮, ৪ ডিসেম্বর ২০২৫

 স্কুলে ভর্তিতে বয়সসীমা উঠলো: মাউশির নতুন নির্দেশনা

 স্কুলে ভর্তিতে বয়সসীমা উঠলো: মাউশির নতুন নির্দেশনা
ছবি: সংগৃহীত

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়সসীমা উঠিয়ে দেয়া হয়েছে। নতুন এ নিয়মে যারা পূর্বে বয়সসীমার কারণে ভর্তি আবেদন করতে পারছিলেন, তারা এখন আবেদন করতে পারবেন। তবে, শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন ও ভর্তির জন্য নির্ধারিত বয়স অনুযায়ী অভিভাবকদের সতর্ক থাকতে হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) বুধবার (৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। মাউশির মতে, সংশোধিত নীতিমালায় দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ‘পরবর্তী শ্রেণিগুলোতে বয়স ধারাবাহিকভাবে প্রযোজ্য হবে’ অংশটি বাদ দেও হয়েছে। এর ফলে, এ শ্রেণিগুলোর ভর্তিতে বয়সসীমা আর বাধা নয়।

নতুন বয়সনির্ধারণ নীতিমালা

২০২৬ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীরা অনলাইন আবেদন করতে পারবে। সংশোধিত নীতিমালায় বলা হয়েছে—জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী ৬ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দিতে হবে। তবে, কাঙ্ক্ষিত শিক্ষাবর্ষের ১ জানুয়ারি তারিখে শিক্ষার্থীর সর্বনিম্ন বয়স ৫ বছর এবং ৩১ ডিসেম্বরের মধ্যে সর্বাধিক বয়স ৭ বছর পর্যন্ত হতে হবে। উদাহরণস্বরূপ, ২০২৬ শিক্ষাবর্ষে সর্বনিম্ন জন্ম তারিখ হবে ১ জানুয়ারি ২০২১ এবং সর্বাধিক ৩১ ডিসেম্বর ২০১৮।

ভর্তির জন্য আবেদন ফরমের সঙ্গে অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স নির্ধারণে সর্বোচ্চ ৫ বছরের অতিরিক্ত সুবিধা দেয়া যাবে।

মাউশির মাধ্যমিক শাখার সহকারী পরিচারক এস এম জিয়াউল হায়দার হেনরী বলেন, বয়সসীমা নিয়ে অভিভাবকদের অনেক অভিযোগ আসছিলো। তাদের সন্তানের ভর্তির আবেদন করতে পারছিলেন না। এজন্য দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে বয়সসীমা একরকমভাবে তুলে দেয়া হয়েছে।

নতুন নিয়মে এবার আরও বড় সংখ্যক শিক্ষার্থী সহজে বিদ্যালয়ে ভর্তি হতে পারবে বলে আশা করা হচ্ছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ