Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০১, ১ ডিসেম্বর ২০২৫

স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর

স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
ছবি: সংগৃহীত

২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া ডিজিটাল লটারির মাধ্যমে সম্পন্ন হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে ২১ নভেম্বর থেকে এবং চলবে ৫ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরাই ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

মাউশির তথ্য অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষে মোট ৪,০৪৮টি সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সরকারি স্কুলের সংখ্যা ৬৮৮টি, বেসরকারি স্কুলের সংখ্যা ৩,৩৬০টি। সব মিলিয়ে শূন্য আসনের সংখ্যা ১১,৯৩,২৮১টি, যার মধ্যে সরকারি স্কুলে ১,২১,০৩০টি এবং বেসরকারি স্কুলে ১০,৭২,২৫১টি।

গত ২৫ নভেম্বর পর্যন্ত আবেদন পরিস্থিতি:

সরকারি স্কুল: ১,২১,০৩০ আসনের বিপরীতে ২,৬০,২৪৪ জন আবেদনকারী, মোট ৩,৭৫,৭২৮টি পছন্দক্রম।
বেসরকারি স্কুল: ১০,৭২,২৫১ আসনের বিপরীতে ৯৮,৭৬২ শিক্ষার্থী, মোট ১,৮০,৮৬২টি পছন্দক্রম।

মাউশি এখনও শেষ সময়ে জমা পড়া আবেদন বা পরিবর্তিত তথ্য আপডেট করেনি। লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা আগামী শিক্ষাবর্ষে স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ইসলামী ব্যাংকের সামনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ারগ্যাস নিক্ষেপ
কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় পর্যটক নিহত, আহত ৩
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, আহত ৭
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক
যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত বেড়ে ১১
৪০০ টাকায় কেনা চামড়া বিক্রি ১৫০ টাকায়
মে মাসে মব সহিংসতায় সর্বোচ্চ ৩২ মৃত্যু: এমএসএফ
প্রাণনাশের শঙ্কায় ঈদে বাড়ি যাননি এনসিপি নেত্রী বর্ষা
জাতিসংঘের সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
জ্বালানি তেলের নতুন দাম, লিটারপ্রতি বাড়লো ৫ টাকা
জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী