Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪১, ১৮ জানুয়ারি ২০২৬

টেকনো ভার্সে ড. শহীদ উদ্দিন আহমেদ

উদ্যোক্তা তৈরিই শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত

উদ্যোক্তা তৈরিই শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. শহীদ উদ্দিন আহমেদ বলেছেন, প্রকৌশল ও তথ্যপ্রযুক্তিসহ সব খাতে শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত উদ্যোক্তা তৈরি। তিনি বলেন, উদ্যোক্তাদের সাফল্যের জন্য ইনোভেশনকে বাণিজ্যিক প্যাটেন্টে রূপান্তর, কার্যকর বিপণন কাঠামো এবং সহায়ক ইকোসিস্টেম গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে উদ্যোক্তাদের সরকারি ও বেসরকারি পর্যায় থেকে সহযোগিতা প্রয়োজন হলেও সরকারের ওপর অতিরিক্ত নির্ভরতা উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যকে ব্যাহত করে এবং রাষ্ট্রীয় সম্পদ অপচয়ের ঝুঁকি তৈরি করে।

শনিবার (১৭ জানুয়ারি) অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ‘টেকনো ভার্স ২০২৬’ শীর্ষক ইনোভেশন ও প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম. শামসুল আলম লিটন। সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মোবাইল স্যাটেলাইট অর্গানাইজেশনের সাবেক মহাপরিচালক ও মেরিন নীতি বিশেষজ্ঞ ক্যাপ্টেন মইন আহমেদ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) এস. এম. লাবলুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান একাডেমিক উপদেষ্টা প্রফেসর ড. এ. বি. এম. শহীদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ডিজিটাল উদ্যোক্তা ও উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্পের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার এবং বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য-সচিব মো. কামরুজ্জামান লিটু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। সমাপনী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইইই বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আশীষ কুমার ভট্টাচার্য্য।

দুই দিনব্যাপী টেকনো ভার্স ২০২৬ একটি বহুমাত্রিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে, যেখানে একাডেমিয়া, শিল্পখাত, গবেষক, পেশাজীবী ও শিক্ষার্থীরা একত্রিত হয়ে প্রকৌশল, প্রযুক্তি ও উদ্ভাবনের উদীয়মান ধারা নিয়ে আলোচনা করেন। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন, প্রতিযোগিতা ও আলোচনায় অংশ নেয়। অনুষ্ঠানের শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রথম দিনের পর্বে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার্স টেকনোলজির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ। তিনি তার বক্তব্যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে অগ্রসর গবেষণার ক্ষেত্র, ভবিষ্যৎ প্রযুক্তির দিকনির্দেশনা এবং বাস্তব সমস্যার সমাধানে প্রকৌশলের ক্রমবর্ধমান ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা তুলে ধরেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ইরানে অবিস্ফোরিত বোমা অপসারণে বিস্ফোরণ, আইআরজিসির ১৪ সদস্য নিহত
দুই দিন ধরে হাতিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
বাগাতিপাড়ার মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ
বীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পালিত আন্তর্জাতিক মে দিবস
ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক মে দিবস পালিত
মে দিবসে বেনাপোলে ৫ হাজার শ্রমিকের বর্ণাঢ্য র‍্যালি
ঢাকা বার নির্বাচনে বিএনপিপন্থীদের পূর্ণ দখল
মধ্যপ্রাচ্য ছাড়লো মার্কিন রণতরী জেরাল্ড ফোর্ড
ইতালিতে নয়ন খুনের নেপথ্যে বড় ভাইয়ের পরকীয়া
শ্রমিকের মর্যাদা উপেক্ষা করে সমাজ টেকসই হয় না: জামায়াত আমির
‘ব্যাংক রেজোল্যুশন আইন’ লুটপাটকারীদের পুনর্বাসনের পথ খুলে দিচ্ছে: আখতার
প্রাথমিকে ১৪ হাজার শিক্ষককে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
মার্কিন ঘাঁটির মতোই ছাই হবে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ: আইআরজিসি
পাকিস্তানে প্রশিক্ষণে যাচ্ছেন ১১ বিসিএস কর্মকর্তা
শ্রমিকের খাতায় নিজের নাম লেখাতে চাই: প্রধানমন্ত্রী
সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের
যশোরে হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত
মে দিবসে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন আরন্যকের
সংসদে নাহিদের বক্তব্য, প্রশংসায় ভাসছেন নেটিজেনদের