Sobar Desh | সবার দেশ ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৩, ২২ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৫:০৫, ২২ ফেব্রুয়ারি ২০২৬

মূল পদে ফেরার ইচ্ছা প্রকাশ

পদত্যাগ করলেন ঢাবি ভিসি

পদত্যাগ করলেন ঢাবি ভিসি
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন নিয়াজ আহমদ খান। একই সঙ্গে তিনি তার মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড–১ অধ্যাপকের দায়িত্বে ফিরে যাওয়ারও আবেদন জানিয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে আ ন ম এহছানুল হক মিলন-এর সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ আবেদনপত্র জমা দেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর জনসংযোগ দফতর বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করে।

সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ, শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং প্রশাসনিক অগ্রগতির বিষয়ে উপাচার্যের মতামত জানতে চান। এ সময় উচ্চশিক্ষার মানোন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

উপাচার্য নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, ক্যাম্পাসের নিরাপত্তা ও প্রশাসনিক স্থিতিশীলতা নিয়ে শিক্ষামন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় ও দেশের বৃহত্তর শিক্ষা খাতের উন্নয়নে তিনি দায়িত্বশীল ভূমিকা পালন অব্যাহত রাখতে চান।

এর আগে গত ১০ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে তিনি পদ ছাড়ার ইচ্ছার কথা জানান। তখন তিনি বলেন, নির্বাচনের আগে হঠাৎ পদত্যাগের মাধ্যমে প্রশাসনিক শূন্যতা তৈরি করতে চান না। সরকারকে প্রয়োজন অনুযায়ী প্রশাসন পুনর্বিন্যাসের সুযোগ দেয়ার লক্ষ্যেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ২০২৪ সালের আগস্টের শেষ দিকে এক সংকটময় পরিস্থিতিতে তিনি দায়িত্ব গ্রহণ করেন। সে সময় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম প্রায় বন্ধ ছিলো, হলগুলো অনিশ্চিত অবস্থায় ছিলো এবং প্রশাসনিক কাঠামো অচল হয়ে পড়েছিলো। সে পরিস্থিতি থেকে বিশ্ববিদ্যালয়কে স্থিতিশীল পর্যায়ে ফেরানোই ছিলো তার প্রশাসনের প্রধান অগ্রাধিকার।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!