Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩২, ১৯ এপ্রিল ২০২৬

শুধু দাম নয়, তেলের সরবরাহও বাড়ছে আজ থেকে

শুধু দাম নয়, তেলের সরবরাহও বাড়ছে আজ থেকে
ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি তেলের বাজারে তৈরি হওয়া চাপ সামাল দিতে সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ থেকে ডিজেল, অকটেন ও পেট্রোল—এই তিন ধরনের জ্বালানির সরবরাহ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে  বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

সংস্থাটি জানিয়েছে, অকটেনের সরবরাহ ২০ শতাংশ পর্যন্ত বাড়ানো হচ্ছে, আর পেট্রোল ও ডিজেলের ক্ষেত্রে বাড়ানো হচ্ছে ১০ শতাংশ করে। সাম্প্রতিক সময়ে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি চাহিদা তৈরি হলেও এতদিন সরবরাহ দেয়া হচ্ছিলো আগের বছরের গড় অনুযায়ী। এতে বাজারে ঘাটতি ও অস্থিরতা তৈরি হয়।

এ পরিস্থিতি মোকাবিলায় এখন জেলা প্রশাসনের সহায়তায় পাম্পভিত্তিক নতুন বরাদ্দ নির্ধারণ করা হচ্ছে, যাতে প্রকৃত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সরবরাহ নিশ্চিত করা যায়।

দেশের মোট জ্বালানি ব্যবহারের প্রায় ৬৩ শতাংশই ডিজেল। চলতি এপ্রিল মাসে ডিজেলের চাহিদা প্রায় চার লাখ টন হলেও বর্তমানে মজুত রয়েছে প্রায় ১ লাখ ২ হাজার টন। এর সঙ্গে আরও চারটি জাহাজে এক লাখ টনের বেশি ডিজেল দেশে পৌঁছানোর কথা রয়েছে। এছাড়া জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য আলাদা করে প্রায় ৮০ হাজার টন মজুত রাখা আছে।

সরবরাহ সীমিত থাকায় এ মাসে দৈনিক গড় বিক্রি কমে ১১ হাজার ১০৭ টনে নেমে এসেছিলো। তবে আজ থেকে তা বাড়িয়ে প্রায় ১৩ হাজার টনে উন্নীত করা হচ্ছে। তুলনায়, গত বছরের একই সময়ে দৈনিক গড় বিক্রি ছিলো ১১ হাজার ৮৬২ টন।

অকটেনের ক্ষেত্রে সরাসরি ঘাটতি না থাকলেও চাহিদার চাপ বেশি। বর্তমানে দেশে প্রায় ২৯ হাজার ৪৮৪ টন অকটেন মজুত রয়েছে, যা প্রায় ২৫ দিনের চাহিদা মেটাতে সক্ষম। তারপরও বাজারে চাপ কমাতে দৈনিক সরবরাহ ১ হাজার ১২৯ টন থেকে বাড়িয়ে প্রায় ১ হাজার ৩৬৬ টনে নেয়া হচ্ছে।

পেট্রলের ক্ষেত্রেও একই পদক্ষেপ নেয়া হয়েছে। বর্তমানে মজুত রয়েছে প্রায় ১৮ হাজার ৮৩০ টন পেট্রোল। এপ্রিলে দৈনিক গড় বিক্রি ১ হাজার ২৫৩ টন হলেও এখন এতে আরও ১৩৭ টন যুক্ত করা হচ্ছে।

জ্বালানি খাত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সাধারণত বছরে ৪ থেকে ৫ শতাংশ হারে চাহিদা বাড়ে। তবে আন্তর্জাতিক পরিস্থিতি ও আতঙ্কজনিত অতিরিক্ত কেনাকাটার কারণে এবার চাহিদা অস্বাভাবিকভাবে বেড়েছে। তাই বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে সরবরাহ বাড়িয়ে বাজার স্থিতিশীল করার চেষ্টা চলছে।

এদিকে, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় রেখে দেশে জ্বালানির দাম নির্ধারণের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। সংগঠনটির সদস্য সচিব মীর আহসান উদ্দিন পারভেজ মনে করেন, এ পদক্ষেপের ফলে অপ্রয়োজনীয় মজুত প্রবণতা কমবে এবং জ্বালানি বিক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা বাড়বে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পুলিশকে ‘ম্যানেজ’ করে মুক্ত হচ্ছেন নিষিদ্ধ আ.লীগ নেতারা!
হামে মৃত ৮২ শতাংশ শিশুই পায়নি পর্যাপ্ত বুকের দুধ
সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই
কোলকাতার হোটেলে আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু
জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ পুলিশ: বরিশালের ডিআইজি
দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই
আজ থেকে নতুন পথচলা দুদকের
চীনে নেয়ার কথা বলে ভারতের কারাগারে ৪ বছর জামালপুরের সিরাজুল
ড. ইউনূসকে নিয়ে হাসিনাকে আগেই সতর্ক করেছিলেন মনিরুল
১০ লাখ টাকা চাঁদার দাবিতে রিসোর্ট দখল, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা
তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত ’রূঢ় ও অহংকারী’: বীণা সিক্রি
নোবিপ্রবিতে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫
২৫০ অবৈধ হাসপাতাল-ক্লিনিক বন্ধ করলো স্বাস্থ্য অধিদফতর
প্রার্থিতা প্রত্যাহার করেননি কেউ, ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোট
রাজধানীর যেসব রুটে চলবে ‘পিংক বাস’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসানো হয়েছে ৪৯০ এআই ক্যামেরা: স্বরাষ্ট্রমন্ত্রী
ইমরান খানকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের দাবি পিটিআইয়ের
নারীদের জন্য চালু পিংক বাস, চলবে তিন শহরে
দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী