Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৪, ১৯ এপ্রিল ২০২৬

আপডেট: ০০:৩৫, ১৯ এপ্রিল ২০২৬

বিশ্ববাজারে কমছে তেলের দাম, দেশে বাড়া দুঃখজনক: জামায়াত আমির

বিশ্ববাজারে কমছে তেলের দাম, দেশে বাড়া দুঃখজনক: জামায়াত আমির
ফাইল ছবি

দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বিশ্ববাজারে তেলের দাম কমার পরও দেশে মূল্য বাড়ানো ‘খুবই দুঃখজনক’ এবং এটি সাধারণ মানুষের ওপর নতুন করে চাপ সৃষ্টি করবে।

সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা করে। এতে লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি করা হয়েছে। সরকার বলছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ মূল্য সমন্বয় করা হয়েছে।

তবে এ ব্যাখ্যায় সন্তুষ্ট নন জামায়াত আমির। সোশ্যাল মিডিয়ায় দেয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, যখন বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী, তখন দেশের বাজারে তা বাড়ানো সাধারণ মানুষের জন্য অযৌক্তিক সিদ্ধান্ত।

তিনি আরও বলেন, এমনিতেই নিত্যপণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় বেড়ে সাধারণ মানুষ চরম চাপে রয়েছে। এর মধ্যে জ্বালানির দাম বাড়ানো ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দেবে এবং সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলবে।

জ্বালানি তেলের এ মূল্যবৃদ্ধি পরিবহন খরচ, উৎপাদন ব্যয় ও বাজারদরে নতুন করে চাপ তৈরি করবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ফলে সামনের দিনগুলোতে এর প্রভাব সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে আরও স্পষ্ট হয়ে উঠতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন