Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:২৮, ২৪ জানুয়ারি ২০২৫

মাত্র ২১ বছর বয়সেই মিলনিয়ার বাঙালি তরুণী!

মাত্র ২১ বছর বয়সেই মিলনিয়ার বাঙালি তরুণী!
ছবি: সংগৃহীত

নাম আনুশকা সেন, পেশায় মডেল ও অভিনেত্রী। বয়স মাত্র ২১ বছর, জন্মসূত্রে বাঙালি। ছোট পর্দায় অভিনয়ের সুবাদে অল্প বয়সেই মোটা অঙ্কের আয় করছেন তিনি।  

তরুণী এ অভিনেত্রীর বিপুল সম্পদের পরিমাণ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সোশ্যাল মিডিয়ায় তার আয় ও জীবনযাপন নিয়ে চলছে ব্যাপক আলোচনা। অনেকের মনে প্রশ্ন—এত অল্প বয়সেই কীভাবে এত সফল হলেন আনুশকা?  

ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলার প্রতিবেদনে জানানো হয়েছে, আনুশকা অভিনয় ও মডেলিংয়ের মাধ্যমে প্রতিটি ধারাবাহিক পর্বের জন্য লক্ষাধিক টাকা পারিশ্রমিক নেন। তার জনপ্রিয়তা শুধু পর্দাতেই সীমাবদ্ধ নয়, সোশ্যাল মিডিয়াতেও তিনি দারুণ সক্রিয়।  

ইনস্টাগ্রামে আনুশকার ফলোয়ার সংখ্যা প্রায় ৪ কোটি, যা তাকে একজন প্রভাবশালী ইনফ্লুয়েন্সারে পরিণত করেছে। ব্র্যান্ড প্রচারের জন্যও মোটা অঙ্কের পারিশ্রমিক নেন তিনি। সব মিলিয়ে প্রতি মাসে আনুশকার আয় দাঁড়ায় প্রায় ৫ লাখ টাকা।  

শুধু আয়ই নয়, আনুশকার জীবনধারাও বেশ আকর্ষণীয়। তিনি বর্তমানে প্রায় ২০ কোটি টাকার সম্পদের মালিক। দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি—সবই রয়েছে তার সংগ্রহে।   

আনুশকা ছোটবেলা থেকেই অভিনয়ে যুক্ত আছেন। ‘বালবীর’ ও ‘ঝাঁসি কি রানি’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। ভবিষ্যতে বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করতে চান তিনি।  

অল্প বয়সেই তার সাফল্যের এ গল্প অনুপ্রেরণা জোগাচ্ছে তরুণ প্রজন্মকে।

সবার দেশ/এফএ

শীর্ষ সংবাদ:

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প
রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার
সম্পদের হিসাব প্রকাশ করলেই নতুন পে-স্কেল: টিআইবি
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ!
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আগস্টে রফতানি আয় বাড়লো ১৩ শতাংশ
শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী