শৈশবের পূজার স্মৃতি আজও অমলিন মন্দিরার
শৈশবের দুর্গাপূজা মানেই অন্য রকম আনন্দ। নতুন জামাকাপড়, মণ্ডপে ঘুরে বেড়ানো, মেলা আর পরিবারের সঙ্গে কাটানো অসংখ্য মুহূর্ত—সব মিলিয়ে পূজার দিনগুলো হয়ে ওঠে জীবনের সবচেয়ে মধুর স্মৃতির অংশ। বয়স বাড়ার সঙ্গে উৎসব উদ্যাপনের ধরন বদলায়, কিন্তু ছোটবেলার সে আনন্দ আর ভালো লাগার মুহূর্তগুলো মনের গভীরে থেকে যায়। চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তীর কাছেও দুর্গাপূজা মানে তেমনই এক টুকরো শৈশব, যার সঙ্গে জড়িয়ে আছে গ্রামের বাড়ি আর মায়ের হাতে দুর্গা প্রতিমা সাজানোর স্মৃতি।