Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২:৩৮, ১৬ মার্চ ২০২৬

আপডেট: ১২:৪১, ১৬ মার্চ ২০২৬

ঝলমলে রাতে তারকাদের জয়গান

৯৮তম অস্কারে বাজিমাত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’

৯৮তম অস্কারে বাজিমাত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’
ছবি: সংগৃহীত

আলো, গ্ল্যামার আর তারকাদের ঝলমলে উপস্থিতিতে আবারও জমে উঠল বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার আয়োজন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত ডলবি থিয়েটার-এ অনুষ্ঠিত হলো ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। রোববার (১৫ মার্চ) রাতজুড়ে চলা এ আয়োজনে ছিলো উত্তেজনা, আবেগ আর তারকাদের দারুণ সব মুহূর্ত।

দেশ-বিদেশের নামী তারকাদের উপস্থিতিতে জমজমাট এ অনুষ্ঠানে শেষ পর্যন্ত সবচেয়ে বেশি আলোচনায় আসে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত সিনেমা ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। একজন সাবেক বিপ্লবীর সংগ্রাম এবং যুক্তরাষ্ট্রে অভিবাসীদের কঠিন জীবনের গল্প তুলে ধরা এ ছবিটি সেরা চলচ্চিত্রসহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে অস্কার জিতে রাতটিকে নিজের করে নেয়।

মার্কিন সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টা) শুরু হওয়া এ জমকালো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জনপ্রিয় কমেডিয়ান কোনান ও’ব্রায়েন। তার বুদ্ধিদীপ্ত রসিকতা ও প্রাণবন্ত উপস্থাপনায় শুরু থেকেই হাসি আর উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো অস্কার মঞ্চ।

রাতের প্রথম পুরস্কারেই ছিলো চমক। সিনেমা উইপনস-এ অনবদ্য অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন অ্যামি ম্যাডিগান। অন্যদিকে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবির জন্য সেরা পরিচালকের পুরস্কার পান পরিচালক পল থমাস অ্যান্ডারসন। একই ছবিতে শক্তিশালী অভিনয়ের জন্য শন পেন জিতে নেন সেরা পার্শ্ব অভিনেতার অস্কার এবং ক্যাসান্দ্রা কুলুকুন্ডিস পান সেরা কাস্টিংয়ের পুরস্কার।

অভিনয়ের প্রধান দুই বিভাগেও ছিল তুমুল প্রতিযোগিতা। শেষ পর্যন্ত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেতার অস্কার জিতে নেন মাইকেল বি. জর্ডান। অন্যদিকে হৃদয় ছুঁয়ে যাওয়া পারফরম্যান্সে সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তোলেন জেসি বাকলি।

আন্তর্জাতিক বিভাগে সেরা চলচ্চিত্রের অস্কার জিতে নেয় সেন্টিমেন্টাল ভ্যালু। অ্যানিমেশন বিভাগে সেরা অ্যানিমেটেড ফিচার হয় কেপপ ডেমন হান্টার্স এবং সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্মের পুরস্কার পায় দ্য গার্ল হু ক্রাইড পার্লস।

কারিগরি বিভাগেও ছিলো তুমুল লড়াই। ফ্রাঙ্কেনস্টাইন সিনেমাটি সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং এবং সেরা কস্টিউম ডিজাইনের অস্কার জিতে বিশেষভাবে আলোচনায় আসে।

অস্কারের রেড কার্পেটেও ছিলো ফ্যাশনের ঝলকানি। তারকাদের চোখধাঁধানো পোশাক, হাসি আর ক্যামেরার ফ্ল্যাশে ডলবি থিয়েটার যেন রূপ নেয় এক স্বপ্নময় মঞ্চে। বিশেষ করে কৃষ্ণাঙ্গ সংস্কৃতি ও ব্লুজ সংগীতের আবহে নির্মিত ভ্যাম্পায়ার থ্রিলার সিনার্স দর্শকদের মধ্যে আলাদা উচ্ছ্বাস তৈরি করে। পাশাপাশি শর্ট ফিল্ম বিভাগে দ্য সিঙ্গার্স এবং টু পিপল এক্সচেঞ্জিং সেলাইভা-এর যৌথ জয়ও আলোচনার জন্ম দিয়েছে।

রাত শেষে অস্কারের মঞ্চ থেকে ঘোষিত প্রতিটি নাম যেন ছিলো সিনেমার প্রতি ভালোবাসার একেকটি স্বীকৃতি। বিজয়ী ও মনোনীতদের ঘিরে এখন বিশ্বজুড়ে চলছে প্রশংসা আর উদযাপনের ঢেউ।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব