Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০২:৩৮, ২৮ জানুয়ারি ২০২৫

তেইশেই ২৫০ কোটি ছুঁলেন এ মুসলিম অভিনেত্রী

তেইশেই ২৫০ কোটি ছুঁলেন এ মুসলিম অভিনেত্রী
ছবি: সংগৃহীত

শিশুশিল্পী হিসেবে শুরু করেছিলেন অভিনয়। খুব অল্প সময়েই নিজস্ব স্বকীয়তায়  ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হয়েছেন জান্নাত জুবায়ের। মাত্র ২৩ বছর বয়সেই সাড়া ফেলে দিয়েছেন এ তরুণ অভিনেত্রী। 

অভিনয়ের জন্য প্রতি এপিসোডে তাকে পারিশ্রমিক দিতে হয় ১৮ লাখ টাকা, যা টিভি ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় শীর্ষে।

জান্নাত শুধু টেলিভিশনেই নয়, সোশ্যাল মিডিয়া এবং ব্যবসাতেও সমান পারদর্শী। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ২৫০ কোটি টাকা। 

মুম্বাইয়ে জন্ম নেয়া এ অভিনেত্রীর জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে রয়েছে ‘ফুলওয়া’, ‘মহারানা প্রতাপ’ এবং ‘তু আশিকি’। এ ছাড়া রানী মুখার্জির ‘হিচকি’ সিনেমায় অভিনয় করেও প্রশংসিত হয়েছেন তিনি।

পাশাপাশি রিয়ালিটি শো ‘খাতরোঁ কে খিলাড়ি ১২’-এ অংশগ্রহণ করে ‘সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত প্রতিযোগী’র খেতাব অর্জন করেন।

মাত্র ২১ বছর বয়সে মুম্বাইয়ে নিজের বাড়ি কিনেছেন জান্নাত। এ ছাড়া নিয়মিত বিভিন্ন মিউজিক ভিডিও এবং ব্র্যান্ড প্রচারে অংশগ্রহণ করেছেন। এত কিছুর পরেও তিনি সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত।

ইনস্টাগ্রামে তাকে অনুসরণ করে প্রায় ৫ কোটি মানুষ।

সবার দেশ/এমকেজে

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত
কুমিল্লায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক সোনিয়া সরকার নিপা
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা
স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় বিএনপি এমপির বিরুদ্ধে অভিযোগ নাহিদের
‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘে নয়’
নকলায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার, স্বজনদের আহাজারি
১৫ বছরেই কোটির বাড়ি, কে এই রুহানিকা?
পিতৃভক্তিতে বাধা হয়ে দাঁড়ায়নি চোর খেতাব
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে নিহত ২
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৮ মৃত্যু
উত্তাল চুয়েট, নতুন ভিসিকে লাল কার্ড প্রদর্শন
স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় জামায়াত আমিরের উদ্বেগ
জাসদ কার্যালয়ে বিপুলসংখ্যক আ.লীগ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ ও হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের: যুক্তরাষ্ট্র
মেঘনায় ট্রলারডুবি, ২ দিন পর ৩ লাশ উদ্ধার