Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৭, ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ০১:০৮, ২৭ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১ এলাকায় শিশুদের টিকাদান ও পরিবার পরিকল্পনা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে রাতের আঁধারে হামলা, লুটপাট ও ভবন গুঁড়িয়ে দেয়ার ঘটনাকে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্বের সঙ্গে তুলনা করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ লেখেন, 

ইসরায়েলি জায়নবাদীরা যেভাবে ফিলিস্তিনি শিশুদের হাসপাতালগুলো ধ্বংস করে জমি দখল করতো, বিএনপির সংরক্ষিত আসনের এমপির গুন্ডারাও সেভাবে রাতের আঁধারে শিশুদের টিকাকেন্দ্র গুঁড়িয়ে দিয়ে জমি দখল শুরু করেছে।

তবে তার পোস্টে করা অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি।

এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মুখোশধারী প্রায় ২৫০ জন ব্যক্তি রাতের আঁধারে কেন্দ্রটিতে প্রবেশ করে হামলা চালায়।

প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা নিরাপত্তাকর্মীদের জিম্মি করে কেন্দ্রের বিভিন্ন স্থানে তাণ্ডব চালায়। এ সময় চিকিৎসা ও স্বাস্থ্যসেবার বিভিন্ন সামগ্রী লুটপাট করা হয়।

পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে কেন্দ্রটির একটি পাকা ও তিনটি আধাপাকা ভবন গুঁড়িয়ে দেয়া হয়। হামলা, লুটপাট ও ভাঙচুরে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের অভিযোগ, কেন্দ্রটির জায়গা দখলের উদ্দেশ্যেই স্থানীয় বিএনপির এক নেতা এ ঘটনা ঘটিয়েছেন। তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনার পর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার শাহ আলী থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা প্রায় ২৫০ জনকে আসামি করা হয়েছে।

ঘটনাটি নিয়ে এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও ভবন ভেঙে ফেলার ঘটনায় বিভিন্ন মহল থেকে তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানানো হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে জমি দখল ইসরায়েলিদের মতো: হাসনাত
কুমিল্লায় জেলার শ্রেষ্ঠ শিক্ষক সোনিয়া সরকার নিপা
আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ড্রেনে লুকিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা
স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় বিএনপি এমপির বিরুদ্ধে অভিযোগ নাহিদের
‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘে নয়’
নকলায় ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার, স্বজনদের আহাজারি
১৫ বছরেই কোটির বাড়ি, কে এই রুহানিকা?
পিতৃভক্তিতে বাধা হয়ে দাঁড়ায়নি চোর খেতাব
যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে নিহত ২
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৮ মৃত্যু
উত্তাল চুয়েট, নতুন ভিসিকে লাল কার্ড প্রদর্শন
স্বাস্থ্যসেবা কেন্দ্র গুঁড়িয়ে দেয়ায় জামায়াত আমিরের উদ্বেগ
জাসদ কার্যালয়ে বিপুলসংখ্যক আ.লীগ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ ও হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের: যুক্তরাষ্ট্র
মেঘনায় ট্রলারডুবি, ২ দিন পর ৩ লাশ উদ্ধার