Sobar Desh | সবার দেশ নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩১, ২৩ সেপ্টেম্বর ২০২৬

চলন্ত মেট্রোর দরজা খুলে বন্ধ ২৬ মিনিট চলাচল বন্ধ

চলন্ত মেট্রোর দরজা খুলে বন্ধ ২৬ মিনিট চলাচল বন্ধ
ছবি: সংগৃহীত

চলন্ত অবস্থায় মেট্রো রেলের পেছনের একটি দরজা খুলে যাওয়ার ঘটনায় ঢাকার উত্তরা-মতিঝিল রুটে ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিলো। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। পরে যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে পুনরায় মেট্রো রেল চলাচল স্বাভাবিক হয়।

এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ জানান, বুধবার সকালে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি মেট্রো রেলের পেছনের একটি দরজা হঠাৎ খুলে যায়। বিষয়টি নজরে আসার পর যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়।

তিনি বলেন, সকাল ৭টা ৩৭ মিনিটে নিরাপত্তার অংশ হিসেবে মেট্রো রেল চলাচল স্থগিত করা হয়। পরে সংশ্লিষ্টরা মেট্রো রেলের যান্ত্রিক ত্রুটি শনাক্ত করে তা মেরামতের উদ্যোগ নেন।

ত্রুটি সমাধানের পর সকাল ৮টা ৩ মিনিটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়। ফলে মোট ২৬ মিনিট মেট্রো রেল সার্ভিস বন্ধ ছিলো।

কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে ত্রুটি মেরামত শেষে মেট্রো রেল চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে দরজা খুলে যাওয়ার সুনির্দিষ্ট কারিগরি কারণ এবং এ ঘটনায় কোনো যাত্রী আহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

চলন্ত মেট্রোর দরজা খুলে বন্ধ ২৬ মিনিট চলাচল বন্ধ
পাহাড় কাটায় বাধা, বনকর্মীদের ওপর হামলায় আহত ২
পাটোয়ারীর বক্তব্য বিকৃত করে ফায়দা লুটের চেষ্টা বিএনপির: এনসিপি
বিদেশে পালানোর চেষ্টা নওফেলের স্ত্রীর
জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
রিটেনে পাস করলেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা: ফজলুর রহমান
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক
আইসিসির সদস্যদের পদত্যাগের আহ্বান ট্রাম্পের
ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেফতার ১
নায়িকার সঙ্গে গোপন সম্পর্ক লিখে তোপের মুখে নওয়াজ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২
সিদ্ধান্তের টেবিলে তরুণদের জায়গা দিতে হবে: খলিলুর রহমান
যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা