Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১:৩২, ১৩ মে ২০২৬

আপডেট: ১১:৩৪, ১৩ মে ২০২৬

ওডিসিউস ম্যাট ডেমন

নোলানের ‘দ্য ওডিসি’তে দেবী অ্যাথেনা জেনডায়া

নোলানের ‘দ্য ওডিসি’তে দেবী অ্যাথেনা জেনডায়া
ছবি: সংগৃহীত

হলিউডের কিংবদন্তি নির্মাতা ক্রিস্টোফার নোলান আবারও ফিরছেন বিশাল ক্যানভাস নিয়ে। এবার তিনি পর্দায় তুলে আনছেন গ্রিক পুরাণের অমর মহাকাব্য ‘দ্য ওডিসি’। বহু প্রতীক্ষিত এ চলচ্চিত্রে একসঙ্গে দেখা যাবে হলিউডের জনপ্রিয় ও আলোচিত তারকাদের।

আগামী ২০২৬ সালের ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’। ইতোমধ্যেই ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে তুমুল আগ্রহ ও আলোচনার ঝড়।

সিনেমায় ইথাকার কিংবদন্তি রাজা ওডিসিউস চরিত্রে অভিনয় করছেন ম্যাট ডেমন। তার স্ত্রী পেনেলোপির ভূমিকায় দেখা যাবে অস্কারজয়ী অভিনেত্রী অ্যান হ্যাথাওয়েকে। অন্যদিকে তাদের পুত্র টেলেমাকাস চরিত্রে থাকছেন টম হল্যান্ড, যিনি ‘স্পাইডারম্যান’ সিরিজের মাধ্যমে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন।

সবচেয়ে বেশি চমক তৈরি করেছে জ্ঞান, প্রজ্ঞা ও রণকৌশলের দেবী অ্যাথেনা চরিত্রে জেনডায়ার নাম ঘোষণা। ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তার এ লুক ও চরিত্র নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।

ছবির প্রধান প্রতিপক্ষ অ্যান্টিনাস চরিত্রে অভিনয় করছেন রবার্ট প্যাটিনসন। এছাড়া দ্বৈত চরিত্রে অভিনয় করছেন অস্কারজয়ী অভিনেত্রী লুপিতা নিয়ং। তাকে দেখা যাবে হেলেন অব ট্রয় ও ক্লাইটেমনেস্ট্রা—দুই ভিন্ন চরিত্রে।

নোলানের সিনেমা মানেই সময়, মনস্তত্ত্ব ও রহস্যের ভিন্ন মাত্রা। জানা গেছে, ‘দ্য ওডিসি’ও এগোবে দুটি আলাদা সময়রেখায়। একদিকে থাকবে সমুদ্রপথে ওডিসিউসের ভয়ংকর ও রোমাঞ্চকর যাত্রা, অন্যদিকে তার অনুপস্থিতিতে রাজ্য ও পরিবার রক্ষায় পুত্র টেলেমাকাসের সংগ্রাম।

প্রাচীন পৌরাণিক কাহিনীর সঙ্গে আধুনিক মনস্তাত্ত্বিক টানাপোড়েন, যুদ্ধ, প্রতিশোধ ও আবেগের মিশেল ঘটিয়েছেন নোলান। বিশেষ করে ওডিসিউসের মানসিক সংকট, ক্রোধ এবং দীর্ঘদিন পর ইথাকায় ফিরে আসার লড়াইকে সিনেমার অন্যতম আকর্ষণ হিসেবে দেখা হচ্ছে।

চলচ্চিত্র বিশ্লেষকদের ধারণা, মুক্তির পর আগামী বছরের সবচেয়ে আলোচিত ও ব্যবসাসফল সিনেমাগুলোর একটি হতে পারে‘দ্য ওডিসি’।

সূত্র : টাইমস নাও 

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ