Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৩২, ৩০ জানুয়ারি ২০২৫

বন্ধ হচ্ছে মধুমিতা সিনেমা হল

বন্ধ হচ্ছে মধুমিতা সিনেমা হল
ছবি: সবার দেশ

তিন বছর আগে মতিঝিলে অবস্থিত ঢাকার অন্যতম প্রাচীন প্রেক্ষাগৃহ মধুমিতা সুবর্ণজয়ন্তী উদযাপন করেছিলো। এবার ঐহিত্যবাহী এ সিনেমা হল বন্ধের খবর এলো। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মধুমিতা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদ এ তথ্য জানিয়েছেন।

আগামী রোজার ঈদে সিনেমা চালানোর পর হলটি বন্ধ করে দেয়া হবে বলে তিনি জানান। রাজধানীর ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকার এ সিনেমা হলে বন্ধ হলেও, এখানে নতুন ভবনে মাল্টিপ্লেক্স থাকবে বলে নিশ্চিত করেছেন ইফতেখার নওশাদ। মধুমিতা সিনেমা হল উদ্বোধন হয় ১৯৬৭ সালের ১ ডিসেম্বর। বর্তমানে সিনেমা হলটি বন্ধ আছে।

তিনি বলেন, কোটি টাকা দিয়ে হলের মানোন্নয়ন করেছিলেন, কিন্তু কোনো সিনেমা চলে না। শুধু শাকিব খানের সিনেমা চলে। তার সিনেমাই ব্যবসা করে। দীর্ঘদিন ধরে একাই টিকিয়ে রেখেছেন সিনেমা হলের ব্যবসা। 

আসছে ঈদের উৎসবে মধুমিতায় সিনেমা চালিয়ে হল বন্ধ রাখবো। তবে এখানে বহুতল বাণিজ্যিক ভবন হলে মাল্টিপ্লেক্স থাকবে বলেও নিশ্চিত করেন তিনি।

ইফতেখার বলেন, অনেক চেষ্টা করেছি হলটি চালু রাখতে। কিন্তু সম্ভব হচ্ছে না। তাই অনেকটা বাধ্য হয়েই বন্ধের সিদ্ধান্ত নিচ্ছি। নতুন ভবনে মাল্টিপ্লেক্স করার ইচ্ছে আছে। দেখা যাক কতটা কী করতে পারি।

সবার দেশ/এমকেজে

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান