Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৬, ৫ ফেব্রুয়ারি ২০২৫

নোরা ফাতেহির মৃত্যুর গুজব, সত্যিটা  কী?

নোরা ফাতেহির মৃত্যুর গুজব, সত্যিটা  কী?
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। দাবি করা হচ্ছে, পাহাড়ের খাদে পড়ে মারা গেছেন এ অভিনেত্রী। 

বেশ কয়েকদিন আগে লস অ্যাঞ্জেলেসের ভয়ঙ্কর দাবানাল থেকে বেঁচে ফিরেছেন নোরা। এরই মাঝে ‘বাঞ্জি জাম্পিং’-এ যোগ দিতে গিয়ে নাকি চরম বিপদে পড়েছেন তিনি।

 সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তার মৃত্যু সংবাদ। দাবি করা হয়, দুঃসাহসিক ক্রীড়ায় যোগ দিতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন অভিনেত্রী। ‘বাঞ্জি জাম্পিং’-এ যোগ দিতে গিয়েই বিপত্তি। পাহাড়ে খাদে পড়ে গিয়েছেন নোরা। সেখানেই মৃত্যু হয় তার। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, অভিনেত্রীর খবর ছড়িয়ে পড়তেই নোরার সহযোগী দলের তরফ থেকে সত্যিটা জানানো হয়েছে। বলা হয়েছে, নোরা একদমই সুস্থ আছেন। তার মৃত্যুর খবরটি শুধুই গুজব।

নোহার মৃত্যুর গুজবকে কেন্দ্র ভাইরাল ভিডিওতে দেখা গেছে, এক মহিলা বাঞ্জি জাম্পিং করতে গিয়ে পাহাড়ের খাদে পড়ে যান। মহিলার মুখ স্পষ্ট নয়। 

এ ভিডিওতে দাবি করা হয়, ইনি হলেন নোরা ফাতেহি, যিনি এ দুর্ঘটনায় মারা গেছেন। ক্যাপশনে লেখা হয়,‘বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।’ 

অনেক দূর থেকে ভিডিওটি তোলায় মহিলার মুখ ছিল অস্পষ্ট। যদিও নোরার সহযোগী দলের তরফ থেকে এ খবর সম্পূর্ণ ভুয়া বলেই উড়িয়ে দেয়া হয়েছে। পাশাপাশি, নোরা যে একেবারে সুস্থ আছেন সে বার্তাও দেয়া হয়েছে।

জন্মসূত্রে নোরা কানাডার নাগরিক। নাচের জন্যই ভারতে তার আকাশছোঁয়া জনপ্রিয়তা। তার নাচের ভিডিও অনুরাগীদের কাছে অন্যতম আকর্ষণ। নাচের রিয়্যালিটি শোয়ে বিচারকের আসনেও জায়গা পেয়েছেন নোরা।  সোশ্যাল মিডিয়ায়ও তার অনুসারীর সংখ্যা ৭ কোটির বেশি। সম্প্রতি বলিউডে ১০ বছর সম্পূর্ণ করলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি। নোরাকে সর্বশেষ দেখা গেছে ‘স্নেক’ গানের ভিডিওতে। মার্কিন গায়ক জেসন ডেরুলোর সঙ্গে গানটি মুক্তির পরই অন্তর্জালে ঝড় তোলে।

সবার দেশ/এমকেজে

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

আজ থেকে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি, গাড়ি অনুযায়ী লিটার নির্ধারণ
ইসরায়েলে রাতভর ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
রাজধানীতে ১৪০ শীর্ষ চাঁদাবাজের তালিকা প্রস্তুত
সন্ত্রাসী ‘গোল্ডেন ফিরোজ’ ও ৩০ মামলার আসামি ‘বড় রুবেল’ গ্রেফতার
বাগাতিপাড়ায় দুই দিনে একই পরিবারের দুইজনের ওপর হামলা
ডাক্তার দেখানোর ছদ্মবেশে ইয়াবা বিক্রি
এনসিপির নারী সংগঠন ‘নারীশক্তি’র আত্মপ্রকাশ আজ
লন্ডনে বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম প্রত্যাহার
আমি মরিনি, মৃত্যুর গুজবে বললেন হায়দার হোসেন
রাজশাহীতে বিএনপি–জামায়াত সংঘর্ষে নিহত ১
ইসরায়েলের নৌঘাঁটিতে হিজবুল্লাহর মিসাইল হামলা
গণ-আন্দোলনের নারীরা আজ কোথাও নেই-আন্তর্জাতিক নারী দিবসে সিপিবির আলোচনা
গ্রাহককে চেয়ার ছুড়ে মারলেন স্টার কাবাবের কর্মী, ভিডিও ভাইরাল
কুদস ফোর্স প্রধান কানি মোসাদের গুপ্তচর!
তেল নিতে গিয়ে স্টেশনের কর্মীদের মারধরে প্রাণ গেলো তরুণের
২৪ ঘণ্টার মধ্যে ইরানের নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা
২৪ ঘণ্টায় ২০০’র বেশি মার্কিন সেনা হতাহত—ইরানের দাবি