ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
সুপারস্টার রজনীকান্তের সঙ্গে প্রথম দিনের শুটিং। তার ওপর এমন একটি দৃশ্য, যেখানে সহ-অভিনেতার মুখের দিকে ধোঁয়া ছাড়তে হবে। সব মিলিয়ে কিছুটা অস্বস্তিকর অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছিল বলিউড অভিনেত্রী বিদ্যা বালানকে। ‘জেলার ২’ সিনেমার একটি ধূমপানের দৃশ্য ধারণ করতে গিয়ে তার হাত কাঁপতে শুরু করে। পরে অভিনেত্রী জানান, রজনীকান্তের সামনে অভিনয়ের নার্ভাসনেস নয়, বরং নিকোটিনের প্রভাবই তাকে বেশি বিব্রত করেছিলো।