Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৮, ১১ জানুয়ারি ২০২৫

পর্দা উঠলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের

পর্দা উঠলো ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের
ছবি: সংগৃহীত

পর্দা উঠলো দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (ডিআইএফএফ)২৩তম আসরের। রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ শ্লোগান নিয়ে ১১ জানুয়ারি (শনিবার) বিকেল ৪টা থেকে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো এ উৎসব।

প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। 

উৎসবের পর্দা নামবে ১৯ জানুয়ারি। রাজধানীর ৬ টি ভেন্যুতে ৭৫ টি দেশের ২২০টি সিনেমা দেখানো হবে এ উৎসবে। থাকবে জুলাই অভ্যুত্থান নিয়ে প্রদর্শনী।

৯ দিনব্যাপী এ উৎসবে অংশ নেবেন দেশ-বিদেশের অনেক চলচ্চিত্র কলাকুশলী। উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানোরামা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্ম, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম ও উইমেনস ফিল্ম সেকশনে দেখানো হবে পূর্ণ ও স্বল্পদৈর্ঘ্যর সিনেমা। দেখা যাবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তনে, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও গ্রিন ইউনিভার্সিটিতে। দর্শকরা বিনামূল্যে দেশি-বিদেশি এসব সিনেমা উপভোগ করতে পারবেন। 

উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে চিউ ঝ্যাংয়ের চীনা ছবি ‘মুন ম্যান’। এ বছর উৎসবের ফোকাস কান্ট্রি হিসেবে থাকছে চীন। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীনা চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী হবে এদিনে।

উৎসবের অংশ হিসেবে ১২ ও ১৩ জানুয়ারি ‘একাদশ আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স’ হবে। এ কনফারেন্সে প্রধান অতিথি থাকবেন সেন্ট্রাল উইমেনস ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসান। সভাপতিত্ব করবেন উৎসবের চেয়ারপারসন কিশওয়ার কামাল। বিশেষ অতিথি থাকবেন অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির এবং চীনের চলচ্চিত্র পরিচালক ও লেখক ঝ্যাং ইয়ুদি।

উৎসবের অংশ হিসেবে ১৭-১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে মাস্টারক্লাস। জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্স মিলনায়তনে মাস্টারক্লাসে কথা বলবেন চীনের লেখক ও চলচ্চিত্র পরিচালক ঝ্যাং ইয়ুদি, সার্বিয়ার অধ্যাপক ড্রেগেন মিলিনকোভিচ, নরওয়ের চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক অগি হোফার্ট এবং বাংলাদেশের চিত্রগ্রাহক রাশেদ জামান। আগ্রহীরা নিবন্ধনের মাধ্যমে এতে অংশ নিতে পারবেন। 

২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে উৎসবে থাকছে কয়েকটি বিশেষ প্রদর্শনী। ১২, ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি সাতটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হবে যথাক্রমে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন, গ্রিন ইউনিভার্সিটি অডিটোরিয়াম, বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তন এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি অডিটোরিয়ামে।

সবার দেশ/কেএম
 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা
মিঠামইনে কুপিয়ে হত্যা বিএনপি নেতা জাহাঙ্গীরকে
দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী