Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৭:৩৬, ২৯ অক্টোবর ২০২৫

আপডেট: ০৭:৩৬, ২৯ অক্টোবর ২০২৫

মেলেনি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অনুমতি

‘কাঠগোলাপ’ সিনেমা নিষিদ্ধ ঘোষণা

‘কাঠগোলাপ’ সিনেমা নিষিদ্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত

তরুণ নির্মাতা সাজ্জাদ খানের পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘কাঠগোলাপ’-এর প্রদর্শনী নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। 

সার্টিফিকেশন ছাড়া চলচ্চিত্রটি আপিলের মাধ্যমে মুক্তির চেষ্টা করায় বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের আপিল কমিটি আবেদনটি নাকচ করেছে। ফলে সিনেমাটি সার্টিফিকেশনবিহীন হিসেবে গণ্য হয়ে দেশে প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, ‘কাঠগোলাপ’ চলচ্চিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, ২০২৩–এর ১২(১) উপধারা লঙ্ঘন করেছে। তাই আপিল আবেদন নাকচ হওয়ার পর এটি সার্টিফিকেশনবিহীন চলচ্চিত্র হিসেবে বিবেচিত হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, সার্টিফিকেশনবিহীন চলচ্চিত্র প্রদর্শন শাস্তিযোগ্য অপরাধ। যদি ‘কাঠগোলাপ’ দেশের কোনো প্রেক্ষাগৃহ, টেলিভিশন বা ডিজিটাল মাধ্যমে প্রদর্শিত হয়, তাহলে তা বাজেয়াপ্ত করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

প্রযোজক ফরমান আলী ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর চলচ্চিত্রটি সার্টিফিকেশনের জন্য বোর্ডে জমা দেন। কিন্তু প্রায় দুই বছরেও ছাড়পত্র না পাওয়ায় তিনি আপিল আবেদন করেন। তবে কী কারণে চলচ্চিত্রটির ছাড়পত্র স্থগিত বা বাতিল করা হয়েছে, প্রজ্ঞাপনে সে বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অপূর্ণ রুবেল। এতে প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন কেয়া, দিলরুবা দোয়েল ও মেঘলা মুক্তা—যেখানে একজন গৃহিণী, একজন শিক্ষক এবং একজন করপোরেট চাকরিজীবীর জীবনের টানাপোড়েন ফুটে উঠেছে।

অন্য চরিত্রে অভিনয় করেছেন রাশেদ অপু, এ কে আজাদ, জামশেদ শামীম, কুন্তল বুকি, শিল্পী সরকার অপু ও সুজন হাবিব।

চলচ্চিত্রবোর্ডের কর্মকর্তারা বলছেন, সম্প্রতি সার্টিফিকেশন আইন কার্যকর হওয়ার পর এমন কয়েকটি চলচ্চিত্র আটকে দেয়া হয়েছে যেগুলো অনুমোদন ছাড়া প্রদর্শনের চেষ্টা করেছে। ‘কাঠগোলাপ’ সে তালিকার প্রথম আলোচিত উদাহরণ।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা
মিঠামইনে কুপিয়ে হত্যা বিএনপি নেতা জাহাঙ্গীরকে
দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী