Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২২:৫৯, ১৪ জানুয়ারি ২০২৫

আপডেট: ২৩:০০, ১৪ জানুয়ারি ২০২৫

পুলিশ বিরুদ্ধে অভিনেত্রীর ধর্ষণের অভিযোগ

পুলিশ বিরুদ্ধে অভিনেত্রীর ধর্ষণের অভিযোগ
ছবি: সংগৃহীত

পাকিস্তানের মঞ্চ অভিনেত্রী মাহনূরকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক পুলিশ অফিসারের বিরুদ্ধে। বন্দুকের মুখে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন অভিনেত্রী নিজেই। ‘শের দিল’ খ্যাত এ অভিনেত্রী পাঞ্জাবের ইন্সপেক্টর জেনারেল (আইজি) ড. উসমান আনোয়ারের কাছে এ ব্যাপারে অভিযোগ জানিয়েছেন। 

মাহনূর জানান, একজন পিএসপি অফিসার তাকে ডিপিও হাউজে বন্দুকের মুখে যৌন নিপীড়ন করেছেন। ওই হাউজে মূলত তাকে পুলিশ কর্তৃক জব্দকৃত টাকা উদ্ধারের জন্য ডাকা হয়েছিলো। 

তার দাবি, ডিপিও তাকে যৌন নিপীড়নের সময় ওই অশালীন দৃশ্য ভিডিও রেকর্ড করেছেন। তার সঙ্গে ডিপিওর সহযোগী যোগাযোগ করেছিলেন, যিনি ৬০ মিলিয়ন রুপি পুনরুদ্ধার করতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন। 

কিন্তু এর পরিবর্তে ডিপিওর বাসভবনে নিয়ে যাওয়া হয় তাকে। কানাডীয়ান নাগরিক হওয়ায় তাকে অপহরণ ও মৃত্যুর হুমকি দেয়ার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে কানাডা দূতাবাসেও অভিযোগ দেয়ার কথা জানিয়েছেন তিনি। এ ঘটনায় মাহনূর শিগগিরই তদন্তের আহ্বান জানিয়েছেন। অভিযুক্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা দায়েরের দাবি জানিয়েছেন এ অভিনেত্রী।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা