Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০১:৩৪, ২৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০১:৪৪, ২৯ ডিসেম্বর ২০২৫

‘আমজনতা’ দলে যোগ দিলেন হিরো আলম

‘আমজনতা’ দলে যোগ দিলেন হিরো আলম
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করলেন। তিনি মো. তারেক রহমানের হাতে ফুল দিয়ে আমজনতার দলে যোগদান করেছেন। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই।

রবিবার সন্ধ্যায় কালের কণ্ঠকে দেওয়া বক্তব্যে আশরাফুল আলম বলেন, তিনি আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। সে কারণে এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, বরং কোনো রাজনৈতিক দলের অধীনে নির্বাচন করার পরিকল্পনা আগে থেকেই ছিল।

তিনি জানান, ইতিমধ্যে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে। তবে আদর্শগত মিল না থাকায় তিনি সেসব দলে যোগ দেননি। তারেক রহমানের সঙ্গে একাধিকবার আলোচনা ও মতবিনিময়ের পর শেষ পর্যন্ত তার আমজনতার দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

হিরো আলম আরও বলেন, রবিবার সন্ধ্যায় তিনি আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের আমজনতার দলে যোগ দিয়েছেন। আসন্ন সংসদ নির্বাচনে তিনি এ দল থেকেই প্রার্থী হবেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আজই সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলে জানান তিনি।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

সবার আগে সুপার এইটে দক্ষিণ আফ্রিকা
বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম
রমজানে আল-আকসায় মুসল্লিদের প্রবেশে কড়াকড়ি
সংসদের খোলা আকাশের নিচে মন্ত্রিসভার শপথ
নির্বাচনের প্রভাব ফুলের রাজধানী গদখালীতে
নাভারন-ভোমরা রেলপথে ঘুরবে অর্থনীতির চাকা
হাতিয়ার সহিংসতার প্রতিবাদে মধ্যরাতে এনসিপির বিক্ষোভ
জামানত বাজেয়াপ্তসহ চরমোনাই তিন ভাইয়ের ভরাডুবি
নেতা কর্মীদের দায়িত্বশীল আচরণের পরামর্শ তারেক রহমানের
মুন্সিগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
‘হামলাকারীদের থামান’—বিএনপিকে আসিফ মাহমুদ
নিজ হাতে ব্যানার-ফেস্টুন সরাচ্ছেন জামায়াত আমির
পঞ্চগড়-১-এ পরিকল্পিত কারচুপি করে শাপলা কলিকে হারানো হয়েছে: সারজিস
শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় ওপর নির্ভরশীল: তারেক রহমান
এনসিপি সমর্থকদের ওপর হামলা-ধর্ষণের অভিযোগ বিএনপির বিরুদ্ধে
সোমবার সকালে এমপিদের শপথ, বিকেলে নতুন মন্ত্রিসভা
সহিংসতার প্রতিবাদে বিক্ষোভে নামছে ১১ দলীয় জোট
বিএনপির সম্ভাব্য মন্ত্রীসভায় আলোচিত যারা
শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান
শান্তিপূর্ণ নির্বাচনের জন্য বাংলাদেশকে জাতিসংঘের অভিনন্দন
৩০ আসনে কারচুপির অভিযোগ জামায়াতের