Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৪:৩০, ৩০ ডিসেম্বর ২০২৫

মনোনয়নপত্র দাখিল করতে ব্যর্থ হিরো আলম, আপিলের প্রস্তুতি

মনোনয়নপত্র দাখিল করতে ব্যর্থ হিরো আলম, আপিলের প্রস্তুতি
ছবি: সংগৃহীত

বগুড়া-৪ আসন থেকে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম মনোনয়নপত্র উত্তোলন করলেও নির্ধারিত সময়ের মধ্যে তা জমা দিতে পারেননি। বর্তমানে ঢাকায় আপিল করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

হিরো আলম জানান, সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া-৪ আসনের জন্য বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র উত্তোলন করেন। তবে মনোনয়নপত্র দাখিলের সময় প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি থাকায় সংশোধনের জন্য তাকে ফেরত পাঠানো হয়।

পরবর্তীতে কাগজপত্র সংশোধন করে পুনরায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছাতে পৌঁছাতে মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হয়ে যায়। ফলে তিনি আর মনোনয়নপত্র দাখিল করতে পারেননি বলে জানান।

এ বিষয়ে হিরো আলম বলেন, ঢাকায় আপিল করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। এ বিষয়ে কী করা যায়, তা ভেবে দেখা হচ্ছে।

এদিকে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, হিরো আলম মনোনয়নপত্র উত্তোলন করলেও নির্ধারিত সময়ের মধ্যে তা জমা দিতে পারেননি। তাকে আপিল করার পরামর্শ দেওয়া হয়েছে।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ