Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫১, ১৯ অক্টোবর ২০২৬

লাইভে প্রার্থনার সময় ক্রুশ ভেঙে যাজকের মৃত্যু

লাইভে প্রার্থনার সময় ক্রুশ ভেঙে যাজকের মৃত্যু
ছবি: সংগৃহীত

ইকুয়েডরের একটি গির্জায় প্রার্থনা পরিচালনার সময় দেয়ালে ঝোলানো বিশাল ক্রুশ ভেঙে মাথায় পড়ায় এক ক্যাথলিক যাজকের মৃত্যু হয়েছে। শনিবার দক্ষিণাঞ্চলীয় শহর গুয়ায়াকিলের একটি গির্জায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ওই সময় গির্জার প্রার্থনা অনুষ্ঠান সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হচ্ছিলো। ফলে দুর্ঘটনার দৃশ্য ক্যামেরায় ধারণ হওয়ার পর অনলাইনে ছড়িয়ে পড়ে।

নিহত যাজকের নাম ফাদার পাত্রিসিও আলফ্রেডো সানচেজ মোলিনারি। তার বয়স ছিলো ৫৩ বছর। তিনি গুয়ায়াকিলের ‘আওয়ার লেডি অব পারপেচুয়াল হেল্প’ গির্জার প্রধান যাজক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রার্থনা পরিচালনার সময় যাজক বেদির কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তার পেছনে দেয়ালে ঝোলানো বড় আকারের ক্রুশটি হঠাৎ সামনের দিকে কাত হয়ে তার ওপর ভেঙে পড়ে। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। আকস্মিক এ ঘটনায় গির্জায় উপস্থিত প্রার্থনারত ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ও শোক ছড়িয়ে পড়ে।

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হওয়ায় দুর্ঘটনার দৃশ্য ভিডিওতে ধারণ হয়। পরে সে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ধর্মীয় প্রার্থনার মতো একটি শান্ত পরিবেশে এমন মর্মান্তিক দুর্ঘটনা স্থানীয়দের মধ্যে শোকের সৃষ্টি করেছে।

পরে গুয়ায়াকিলের আর্চডায়োসিস এক আনুষ্ঠানিক বিবৃতিতে যাজকের মৃত্যুর খবর নিশ্চিত করে। বিবৃতিতে কার্ডিনাল লুইস ক্যাব্রেরা তার আত্মার চিরশান্তি কামনা করেন। একই সঙ্গে নিহত যাজকের পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা, স্নেহ ও ভালোবাসা প্রকাশ করেন তিনি।

ধর্মীয় অনুষ্ঠান চলাকালে এ ধরনের দুর্ঘটনা গির্জার স্থাপনা ও ভারী উপকরণের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছে। তবে ক্রুশটি কী কারণে দেয়াল থেকে ভেঙে পড়ে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এ দেশের সন্তান: প্রধানমন্ত্রী
ইতালিতে বিক্ষোভে সংঘর্ষ, ১৪১ পুলিশ আহত
রাষ্ট্রপতির বিতর্কিত বক্তব্য প্রত্যাহার ও ব্যাখ্যা দাবি জমিয়তের
শৈশবের পূজার স্মৃতি আজও অমলিন মন্দিরার
ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ সেনা
কক্সবাজারে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি, লুটের শিকার ৬০ যানবাহন
যশোর ডাক্তারের প্রেসক্রিপশন যেন দুর্বোধ্য ধাঁধা!
শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ
কবি ফররুখ আহমদের মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
লাইভে প্রার্থনার সময় ক্রুশ ভেঙে যাজকের মৃত্যু
ইশরাকের স্ত্রীর রহস্যজনক পোস্ট, উদ্ধৃতি মার্টিন লুথার কিংয়ের
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের অপেক্ষায় দেশবাসী: নাহিদ ইসলাম
বনানী থেকে ফের গ্রেফতার দিলীপ আগারওয়ালা
স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা, ফাঁদে পড়লেন ইশরাক: নাসীরুদ্দিন পাটওয়ারী
‘গুজব’ বলার পরও পদত্যাগ করলেন ইশরাক
বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে: দিনেশ ত্রিবেদী
অভিবাসীদের ঘৃণায় জ্বলছে ফ্রান্স: ট্রাম্প
সংবিধান সংশোধনে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী