Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৭:৪৬, ৩ নভেম্বর ২০২৫

নভেম্বরেই বাড়বে শীতের আমেজ, আবহাওয়া অফিসের সতর্ক বার্তা

নভেম্বরেই বাড়বে শীতের আমেজ, আবহাওয়া অফিসের সতর্ক বার্তা
ছবি: সংগৃহীত

দেশজুড়ে ধীরে ধীরে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের ইঙ্গিত। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সব কিছু ঠিক থাকলে আগামী ১০ নভেম্বর থেকেই দেশের উত্তরাঞ্চলে শুরু হবে শীতের আনুষ্ঠানিক আগমন। প্রথমে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী অঞ্চলে ঠান্ডা বাড়বে, পরে ধীরে ধীরে শীত ছড়িয়ে পড়বে সারাদেশে।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) রবিবার (২ নভেম্বর) সকালে তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে, নভেম্বরের শেষ দিকে সারাদেশেই শীতের অনুভূতি পাওয়া যাবে। তবে বড় কোনো শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা ডিসেম্বরের আগে নেই।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই উত্তরাঞ্চলের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে শুরু করবে। এ প্রবণতা বজায় থাকলে মাসের শেষ দিকে ঢাকাসহ দক্ষিণাঞ্চলেও শীত পড়তে শুরু করবে।

এদিকে, বঙ্গোপসাগরে নভেম্বর মাসে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর মধ্যে একটি নিম্নচাপে রূপ নিয়ে পরবর্তীতে ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে। সে সঙ্গে এ মাসে বৃষ্টিপাতও স্বাভাবিকের তুলনায় বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা শীতের অনুভূতিকে আরও বাড়িয়ে দিতে পারে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরও বলা হয়েছে, নভেম্বরে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পাবে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে ও নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

সব মিলিয়ে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে দেশের আবহাওয়া বদলাবে উল্লেখযোগ্যভাবে—তাপমাত্রা কমবে, বৃষ্টির সম্ভাবনা বাড়বে, আর উত্তরবঙ্গের হিমেল হাওয়া ধীরে ধীরে জানিয়ে দেবে শীতের আগমনবার্তা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা