Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৪৪, ৭ মে ২০২৬

বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা

বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা
ফাইল ছবি

দীর্ঘদিন ধরেই বায়ুদূষণের মারাত্মক প্রভাবের মধ্যে রয়েছে ঢাকা। বর্ষাকাল শুরু হওয়ায় দূষণের মাত্রা কিছুটা কমলেও বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষ অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা।

বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান প্রকাশিত তথ্যানুযায়ী, ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিলো ১৯০, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

একই সময়ে তালিকার দ্বিতীয় অবস্থানে ছিলো কোলকাতা। শহরটির একিউআই স্কোর ছিলো ১৬৯। তৃতীয় অবস্থানে থাকা লাহোর-এর স্কোর ১৫৭।

এছাড়া ১২৭ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে জাকার্তা এবং ১২২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে কাবুল।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ০ থেকে ৫০ হলে তা ভালো বায়ুমান হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি এবং ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

অন্যদিকে ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে সেটি ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেয়া হয়।

আর ৩০১ থেকে ৪০০-এর মধ্যে স্কোর হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পড়ে, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী