Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:১০, ২৬ এপ্রিল ২০২৬

আপডেট: ২০:১৪, ২৬ এপ্রিল ২০২৬

কালবৈশাখীর তাণ্ডব 

বজ্রপাতে দেশজুড়ে ১৩ জনের মৃত্যু

বজ্রপাতে দেশজুড়ে ১৩ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

সারাদেশে হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে একদিনেই ১৩ জনের প্রাণহানি ঘটেছে। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় এ প্রাকৃতিক দুর্যোগে হতাহতের ঘটনাগুলো ঘটে।

সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে গাইবান্ধায়, যেখানে পাঁচজন মারা গেছেন। এছাড়া সিরাজগঞ্জ, জামালপুর ও ঠাকুরগাঁওয়ে দুইজন করে এবং পঞ্চগড় ও বগুড়ায় একজন করে নিহতের খবর পাওয়া গেছে।

গাইবান্ধায় ৫ জনের মৃত্যু

বিকেলে গাইবান্ধার তিন উপজেলায় বজ্রপাতে পাঁচজন নিহত হন। এর মধ্যে সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে মাঠে অবস্থানকালে তিন তরুণ—ফুয়াদ (১৪), রাফি (১৫) ও মিজান (২০) নিহত হন। সাঘাটা উপজেলায় নিজ গ্রামে বজ্রপাতে প্রাণ হারান নম্বার আলী (৬৫) নামে এক বৃদ্ধ। অন্যদিকে ফুলছড়ি উপজেলার জামিরার চরে ঘোড়া নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হয়ে মানিক হোসেন (২২) নামের এক যুবক ও তার ঘোড়াটির মৃত্যু হয়।

ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে ৩ প্রাণহানি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ফসলি মাঠে কাজ করে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে সেলিনা আক্তার নামের এক নারী এবং নিজের জমি দেখতে গিয়ে ইলিয়াস আলী নামের এক ব্যক্তি নিহত হন। এদিকে পঞ্চগড়ের আটোয়ারীতে সকালে চা-বাগানে কাজ করার সময় সোহরাওয়ার্দী নামের এক শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সিরাজগঞ্জে দুই কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় বিকেলে পৃথক স্থানে বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। তাড়াশের বেত্রাশীন গ্রামে বৃষ্টির মধ্যে মাঠে কাজ করার সময় আব্দুল হামিদ এবং রায়গঞ্জের ধানগড়া ইউনিয়নে একইভাবে হাসান আলী নামের এক যুবক মারা যান।

জামালপুরে কৃষক ও গৃহবধূর মৃত্যু

জামালপুর সদর ও মেলান্দহ উপজেলায় পৃথক বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। মেলান্দহের কড়ইচড়া গ্রামে বাড়ির উঠানে কাজ করার সময় মর্জিনা বেগম নামের এক গৃহবধূ প্রাণ হারান। সদর উপজেলায় মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতের শিকার হয়ে হাসমত আলী নামের এক কৃষকের মৃত্যু হয়।

বগুড়ায় ১ জনের মৃত্যু

বগুড়াতেও বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কালবৈশাখীর এ হঠাৎ তাণ্ডবে দেশের বিভিন্ন স্থানে আরও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ বিভাগ সংশ্লিষ্ট এলাকায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে এবং লাশগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী