Sobar Desh | সবার দেশ রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৫৯, ৩ নভেম্বর ২০২৫

আপডেট: ১০:০৪, ৩ নভেম্বর ২০২৫

কুয়াশার চাদরে মুড়িয়ে রাজশাহী, শীতের আগমনের ইঙ্গিত

কুয়াশার চাদরে মুড়িয়ে রাজশাহী, শীতের আগমনের ইঙ্গিত
ছবি: সংগৃহীত

রাজশাহী আজ সোমবার (৩ নভেম্বর) সকাল থেকেই কুয়াশায় ঢাকা। সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ১৪ মিনিটে, তবে সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশাচ্ছন্ন আকাশে হালকা রোদ দেখা গেছে। ভোরের ঠাণ্ডা বাতাস ও ঘন কুয়াশার সমন্বয়ে শহরটি স্বাভাবিকের তুলনায় বেশ ধোঁয়াশা প্রবণ মনে হচ্ছে।

রাজশাহী আবহাওয়া অফিস জানায়, সোমবার ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২২.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিলো ৯৭ শতাংশ। রোববার (২ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২২.৪ ডিগ্রি সেলসিয়াস।

গেলো বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত রাজশাহীতে কয়েক দফা বৃষ্টিপাত হয়েছে। তিন দিনের মধ্যে মোট ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ছিল ঝোড়ো বাতাসও। বৃষ্টিপাত থেমে যাওয়ার পর শহরে কুয়াশা পড়ছে, আর সেটি শীতের আগমনের ইঙ্গিত দিচ্ছে।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক বাবু বলেন, কয়েকদিন আগে বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতের পর তাপমাত্রা কিছুটা কমেছে। সকালে কুয়াশা পড়েছে, যা শীতের আগমন নির্দেশ করছে।

রাজশাহীবাসীর জন্য কুয়াশা এবং হালকা শীতের মিলিত পরিবেশ এখন সকালে হাঁটাহাঁটির সময় আরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ