Sobar Desh | সবার দেশ মুহিউদ্দিন আহমেদ তানভীর 

প্রকাশিত: ১২:৫৯, ৭ আগস্ট ২০২৫

আপডেট: ১৫:৪৪, ৭ আগস্ট ২০২৫

রবীন্দ্রসংগীত ও পাশ্চাত্য সুরের সম্মিলনে নতুন মাত্রা

লুনা-শুমনের দ্বৈত কণ্ঠে ‘ভালোবেসে সখি নিভৃতে যতনে’ 

লুনা-শুমনের দ্বৈত কণ্ঠে ‘ভালোবেসে সখি নিভৃতে যতনে’ 
ছবি: সবার দেশ

সংগীতে জাতি, ভাষা কিংবা সময়কাল কোনো বাধা নয়—এ ভাবনাকে ধারণ করেই এক অসাধারণ সংগীত পরিবেশনা উপহার দিয়েছেন প্রবাসী কণ্ঠশিল্পী লুনা আখতার ও জনপ্রিয় শিল্পী এস আই শুমন।

সম্প্রতি তারা দ্বৈত কণ্ঠে গেয়েছেন ‘ভালোবেসে সখি নিভৃতে যতনে’, যা একটি রবীন্দ্রসংগীত, এবং একই সঙ্গে বিশ্বখ্যাত Elvis Presley-এর গান ‘Can’t Help Falling in Love’—এ দুটি গানকে এক মোহময় সংগীতায়োজনে উপস্থাপন করেছেন তারা।

এ অভিনব উপস্থাপনায় শ্রোতারা পেয়েছেন দুই প্রজন্মের, দুই সংস্কৃতির ভালোবাসার এক অপূর্ব মিলন। একদিকে রয়েছে রবীন্দ্রনাথের কাব্যময় সুর, অন্যদিকে রয়েছে পাশ্চাত্য সংগীতের প্রেমময় অনুরণন। গান দুটি সুন্দরভাবে ফিউশন করা হয়েছে যাতে প্রতিটি অংশ একে অপরকে পরিপূরক করে।

প্রকাশের পর থেকে এ দ্বৈত কভারটি ইউটিউবে দর্শক-শ্রোতাদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। বিশেষ করে দুই ভাষার গানকে একই মিউজিক ফ্রেমে মেলানো এবং দুই শিল্পীর গলার আবেগময় প্রকাশ দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে।

গানটি নিয়ে লুনা আখতার বলেন—

এ গান দুটি আমার খুব প্রিয়। রবীন্দ্রসংগীতের সৌন্দর্য ও এলভিস প্রেসলির ক্ল্যাসিক প্রেমের গান—দুয়োটাকে একসাথে গাইতে পারা ছিলো এক অসাধারণ অভিজ্ঞতা। শ্রোতাদের ভালোবাসাই আমাদের প্রেরণা।

এস আই শুমন জানান—

এটা ছিলো চ্যালেঞ্জিং ও আনন্দময় একটি প্রজেক্ট। লুনা আখতারের সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে। শ্রোতাদের প্রতিক্রিয়ায় আমরা অনুপ্রাণিত।

এ গানটি শুধু একটি কভার নয়, বরং এটি সংগীতপ্রেমীদের জন্য এক আবেগঘন উপহার। বাংলা ও ইংরেজি সংগীতের সংমিশ্রণে তৈরি এ পরিবেশনা প্রমাণ করে, ভালোবাসা আর সুরের কোনো সীমান্ত থাকে না।

শিগগিরই লুনা আখতারের কণ্ঠে আরও কিছু চমকপ্রদ গান প্রকাশ পেতে যাচ্ছে—যা নিয়ে ভক্ত ও শ্রোতাদের আগ্রহ এখন তুঙ্গে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা