Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫০, ১৪ জানুয়ারি ২০২৬

জাতীয় দিবসে মানবিক বার্তা শাসকদের

আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি

আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের ৫৪তম জাতীয় দিবস ইদ আল ইতিহাদ উপলক্ষে দেশটির শাসকরা ৪৪০ জন বাংলাদেশি বন্দিকে রাজকীয় ক্ষমা দিয়েছেন। এ সিদ্ধান্তকে আমিরাতের দীর্ঘদিনের মানবিক ঐতিহ্য ও সহানুভূতিশীল শাসনদর্শনের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

বুধবার ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০২৫ সালের ইদ আল ইতিহাদ উদযাপনের অংশ হিসেবেই এ ক্ষমা ঘোষণা করা হয়েছে। জাতীয় দিবস উপলক্ষে আমিরাতজুড়ে বিভিন্ন দেশের হাজারো বন্দিকেও মুক্তি দেয়া হয়েছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি বছর জাতীয় দিবস, ঈদসহ গুরুত্বপূর্ণ ধর্মীয় ও রাষ্ট্রীয় উৎসবকে কেন্দ্র করে সংযুক্ত আরব আমিরাতের শাসকরা দণ্ডপ্রাপ্ত বন্দিদের জন্য রাজকীয় ক্ষমা ঘোষণা করে থাকেন। এর মূল লক্ষ্য হলো ক্ষমাশীলতার চর্চা, বন্দিদের সমাজে পুনরায় অন্তর্ভুক্তি এবং পরিবারগুলোর পুনর্মিলন নিশ্চিত করা।

কর্মকর্তারা জানান, ২০২৫ সালের শেষভাগে ঘোষিত এ ক্ষমা কর্মসূচির আওতায় বিপুলসংখ্যক বন্দি মুক্তি পেয়েছেন। মুক্তিপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি নাগরিক রয়েছেন, যারা দীর্ঘদিন কারাভোগের পর নতুনভাবে জীবন শুরু করার সুযোগ পাচ্ছেন। পরিবার ও সমাজে ফিরে যাওয়ার এ সুযোগ তাদের জন্য নতুন আশার দুয়ার খুলে দিয়েছে বলে মন্তব্য করা হয়।

দূতাবাসের পক্ষ থেকে আরও বলা হয়, এ পদক্ষেপ সংযুক্ত আরব আমিরাতের শাসকদের মানবিক মূল্যবোধ, উদারতা ও সহানুভূতির প্রতি দৃঢ় অঙ্গীকারকে স্পষ্টভাবে তুলে ধরে।

প্রসঙ্গত, সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস ইদ আল ইতিহাদ প্রতি বছর ২ ডিসেম্বর উদযাপিত হয়। ১৯৭১ সালে সাতটি আমিরাত এক পতাকার নিচে ঐক্যবদ্ধ হওয়ার ঐতিহাসিক ঘটনাকে স্মরণ করতেই এ দিনটি উদযাপন করা হয়। দিনটি উপলক্ষে দেশজুড়ে নানা আনুষ্ঠানিকতা ও মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে পারে ইসরায়েল-লেবানন: ট্রাম্প
অবসরের ইঙ্গিত মির্জা ফখরুলের, মহাসচিব পদে ‘পরিবর্তনের’ আভাস
এপ্রিল–মে জ্বালানি চাহিদা মেটাতে প্রস্তুত দেশ: জ্বালানি প্রতিমন্ত্রী
ইলিয়াস আলী নিখোঁজের ১৪ বছর
শার্শায় স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে
যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯ দিনেও উদ্ধার নেই
যুদ্ধবিরতির ঘণ্টা পেরোতেই লঙ্ঘনের অভিযোগ, লেবাননে ফের গোলাবর্ষণ
ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে নিম্নমুখী তেলের দাম
না ফেরার দেশে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান
সিরিয়া থেকে শেষ সামরিক ঘাঁটিও গুটালো যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যাবেন ডোনাল্ড ট্রাম্প!
আজ হজ ফ্লাইট শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
জায়মার হাতে খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিংয়ের অনুমতি
অনুমতি ছাড়া হজের চেষ্টায় গুনতে হবে জরিমানা
সংসদে জামায়াত সুশৃঙ্খল ও দায়িত্বশীল ভূমিকা রাখছে: স্পিকার হাফিজ
মুজিবনগর দিবস আজ
১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের
লেবানন-ইসরায়েল ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
এনসিপিতে যোগ দিচ্ছেন জুলাই আন্দোলনের নেতারা
খালেদা-তারেক গ্রেফতারে চাপ ছিলো দুই সম্পাদকের
ফ্রান্সে অভিবাসন ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস