Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:৫৮, ৬ মার্চ ২০২৬

আপডেট: ০১:৫৯, ৬ মার্চ ২০২৬

পুরান জেরুজালেমের পবিত্র স্থান বন্ধ ইহুদীদের

আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল

আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল
ছবি: সংগৃহীত

জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে শুক্রবারের জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। নিরাপত্তা পরিস্থিতির অজুহাত দেখিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রশাসন।

বৃহস্পতিবার ইসরায়েলি বেসামরিক প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয়, চলতি সপ্তাহে আল আকসা মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হবে না। ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে বলে দাবি করা হয়েছে।

ফিলিস্তিনের দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ মুসলমানদের অন্যতম পবিত্র ধর্মীয় স্থান। প্রতি শুক্রবার হাজার হাজার মুসল্লি সেখানে জুমার নামাজ আদায় করতে সমবেত হন।

১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। এরপর থেকে শহরের পুরান অংশসহ পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ ইসরায়েলি কর্তৃপক্ষের অধীনেই রয়েছে।

ইসরায়েলি বেসামরিক প্রশাসনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হিসাম ইব্রাহিম এক বিবৃতিতে জানান, শুক্রবার জেরুজালেমের পুরান শহরের সব পবিত্র স্থান বন্ধ থাকবে।

তিনি বলেন, এসব স্থানে কোনও ইবাদতকারী, পর্যটক কিংবা সাধারণ মানুষকে প্রবেশ করতে দেয়া হবে না। বন্ধ রাখা পবিত্র স্থানগুলোর মধ্যে রয়েছে ওয়েস্টার্ন ওয়াল, আল আকসা মসজিদ, চার্চ অব দ্য হোলি সেপালকার।

এই সিদ্ধান্তের ফলে শুক্রবার জেরুজালেমের পুরান শহর কার্যত অচল হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র আল জাজিরা

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী