Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৫, ২৬ মার্চ ২০২৬

ছেলেদের ভাষ্য

‘ইমরান খান জেলে মরলেও নীতি থেকে সরবেন না’

‘ইমরান খান জেলে মরলেও নীতি থেকে সরবেন না’
ফাইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান খান-এর স্বাস্থ্য, বিশেষ করে চোখের সমস্যা নিয়ে দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। ২০২৩ সালে গ্রেফতারের পর একাধিক মামলার মুখোমুখি হলেও জেলের পেছন থেকেও তিনি নিজের নীতি থেকে একটুও সরে আসেননি, জানিয়েছেন তার দুই ছেলে—সুলাইমান খান ও কাসিম খান।

সম্প্রতি ‘দ্য টাইমস’-এ প্রকাশিত একটি কলামে সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল অ্যাথারটন-এর সঙ্গে আলাপে তারা বাবার বিষয়ে অন্তর্দৃষ্টি দিয়েছেন।

সুলাইমান খান বলেন, পরিবার এখন বাবার বিপদের সঙ্গে মানিয়ে নিতে শিখেছে। কয়েক বছর আগে ইমরান খান-এর বিরুদ্ধে হত্যাচেষ্টার ঘটনা স্মরণ করে তিনি বলেন, কয়েক বছর আগে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। অভ্যস্ত হয়েছি বলবো না, তবে একটি পুরু চামড়া তৈরি হয়েছে। বাবার আবেগের জায়গা হলো নীতি; তিনি প্রকাশ্যে বলেছেন,

নীতি থেকে সরে আসার চেয়ে জেলে মরাই ভালো।

ছোটবেলায় বাবার রাজনীতিতে যোগ দেয়া তার পছন্দ ছিলো না বলে স্বীকার করেন সুলাইমান। তিনি বলেন, ছোটবেলায় তাকে রাজনীতিতে দেখতে ভীষণ ঘৃণা লাগতো। চাইতাম ক্রিকেটের বিশ্লেষণ বা অন্য কিছু করুক। করাচিতে একজন মাফিয়া ধরনের রাজনীতিকের সঙ্গে তার মুখোমুখি লড়াইয়ের কথা মনে পড়ে। তাকে রাজনীতি ছেড়ে দিতে বললেও তিনি হেসে উড়িয়ে দিতেন। বড় হয়ে বুঝলাম, রাজনীতি বা প্রভাবশালী কোনও ঝুঁকিপূর্ণ কাজ না করলে তিনি সুখী হতেন না।

কাসিম খান বলেন, বাবা যা বিশ্বাস করেন তার জন্য লড়াই করছেন দেখে গর্ববোধ হতো। তিনি অন্য কিছু করলে সুখী হতেন না। মানুষ বলে, ইংল্যান্ডে চুক্তি করলে ভালো হতো, কিন্তু জেলেই তিনি নিজের নীতি অনুসরণ করেছেন। তার জীবন বৃহত্তর উদ্দেশ্যের জন্য উৎসর্গিত—পাকিস্তানের মানুষের জন্য, দেশকে দারিদ্র্য ও দুর্নীতি থেকে মুক্ত করতে।

ইমরান খানের চোখের সমস্যার খবর সমর্থকদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। ২০২৩ সালের গ্রেফতারির পর থেকে তিনি একাধিক মামলার বিরুদ্ধে বলছেন, সবই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

১৯৯২ সালের বিশ্বকাপে পাকিস্তানকে শিরোপা জিতানো এবং ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা ইমরান খান-এর ছেলেদের এ বক্তব্য নতুন বার্তা দিয়েছে—হার না মানার মানসিকতার বার্তা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের বিক্ষোভ
ঢাবিতে পরপর ৩ ককটেল বিস্ফোরণ
গ্যাস সরবরাহ বাড়লো জাতীয় গ্রিডে
ফ্যাসিস্ট আমলে৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী
ইমরানকে ‘ধীরে ধীরে হত্যা’ করা হচ্ছে-দাবি ছেলেদের
আবারও ৫ দিনের ছুটির ফাঁদে দেশ
জিন্নাহর ছবি ছেঁড়াকে ‘মব’ বললেন ডাকসু নেতারা
ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল
পশ্চিমবঙ্গে গো-মাংসে কড়াকড়ি, খাদ্যাভ্যাস পরিবর্তনে বাধ্য হচ্ছেন নাগরিকরা
জুলাই গণহত্যা: ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বিদ্যুতে লোপাট: ক্যাপাসিটি চার্জে ২.৯ লাখ কোটি টাকা
ভাঙা পিঠ-কাঁধ নিয়ে ৫০ ঘণ্টা ইরানের পাহাড়ে মার্কিন সেনা
তিন মাসে কোটি টাকার ব্যাংক হিসাব বাড়লো ৫ হাজার
চাঁদাবাজি-দখলবাজির কবর রচনার হুঁশিয়ারি জামায়াত আমিরের
বিমা খাতেও বিশাল দুর্নীতি হয়েছে আ.লীগের আমলে: অর্থমন্ত্রী
একাদশে ভর্তিতে ১০ লাখ আবেদন, ফল ১৭ সেপ্টেম্বর
ঢাকার উত্তর-দক্ষিণে জামায়াতের বাজি সেলিম-সাদিক
ওমানে বাংলাদেশিদের কনস্যুলার সেবা পাঁচ দিন বন্ধ
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
কে গুলি করেছিলেন জিয়াউর রহমানকে, জানালেন মোজাফফর