Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০২:০০, ১ ডিসেম্বর ২০২৫

ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই

ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মারা গেছেন এমন গুজব উড়িয়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সিনেটর খুররম জিশান বলেছেন, ইমরান খান বেঁচে আছেন এবং বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি।

তিনি জানান, সরকারের পক্ষ থেকে ইমরান খানের জনপ্রিয়তা দেখে ভয় ও শঙ্কা তৈরি হয়েছে। এ কারণে তাকে আইসোলেশনে রাখা হচ্ছে এবং তার কোনও ছবি বা ভিডিও প্রকাশের অনুমতি দেয়া হচ্ছে না। চলতি সপ্তাহের শুরুতে আফগানিস্তান থেকে সোশ্যাল মিডিয়ায় ইমরান খানের হত্যার গুজব ছড়ায়। আদালতের নির্দেশ সত্ত্বেও পাকিস্তান কর্তৃপক্ষ এক মাস ধরে তার পরিবারকে সঙ্গে দেখা করতে দিচ্ছে না।

খুররম জিশান বলেন, এটি মানবাধিকারের সম্পূর্ণ লঙ্ঘন। তার পরিবার, আইনজীবী এবং দলের জ্যেষ্ঠ নেতৃত্বকেও দেখা করতে দেয়া হয়নি। মনে হচ্ছে, তারা তাকে জোর করে কিছু করতে চাইছে। তিনি আরও জানিয়েছেন, নিশ্চিতভাবে জানা গেছে যে ইমরান খান সুস্থ আছেন এবং আদিয়ালা জেলে বন্দি।

সিনেটর বলেন, পাকিস্তান সরকার ইমরান খানকে দেশ ছেড়ে চলে যেতে চাপ দিচ্ছে। তাকে বলা হয়েছে বিদেশে চলে গিয়ে চুপ থাকা এবং তাদের শর্ত মানলে মুক্তি দেয়া হবে। তবে খুররম জিশান আরও বলেন, ইমরান খান এমন নেতা, তিনি কখনোই এ প্রস্তাবে রাজি হবেন না।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের বিক্ষোভ
ঢাবিতে পরপর ৩ ককটেল বিস্ফোরণ
গ্যাস সরবরাহ বাড়লো জাতীয় গ্রিডে
ফ্যাসিস্ট আমলে৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী
ইমরানকে ‘ধীরে ধীরে হত্যা’ করা হচ্ছে-দাবি ছেলেদের
আবারও ৫ দিনের ছুটির ফাঁদে দেশ
জিন্নাহর ছবি ছেঁড়াকে ‘মব’ বললেন ডাকসু নেতারা
ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল
পশ্চিমবঙ্গে গো-মাংসে কড়াকড়ি, খাদ্যাভ্যাস পরিবর্তনে বাধ্য হচ্ছেন নাগরিকরা
জুলাই গণহত্যা: ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বিদ্যুতে লোপাট: ক্যাপাসিটি চার্জে ২.৯ লাখ কোটি টাকা
ভাঙা পিঠ-কাঁধ নিয়ে ৫০ ঘণ্টা ইরানের পাহাড়ে মার্কিন সেনা
তিন মাসে কোটি টাকার ব্যাংক হিসাব বাড়লো ৫ হাজার
চাঁদাবাজি-দখলবাজির কবর রচনার হুঁশিয়ারি জামায়াত আমিরের
বিমা খাতেও বিশাল দুর্নীতি হয়েছে আ.লীগের আমলে: অর্থমন্ত্রী
একাদশে ভর্তিতে ১০ লাখ আবেদন, ফল ১৭ সেপ্টেম্বর
ঢাকার উত্তর-দক্ষিণে জামায়াতের বাজি সেলিম-সাদিক
ওমানে বাংলাদেশিদের কনস্যুলার সেবা পাঁচ দিন বন্ধ
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
কে গুলি করেছিলেন জিয়াউর রহমানকে, জানালেন মোজাফফর