Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪১, ২৭ নভেম্বর ২০২৫

মৃত্যু নিয়ে গুঞ্জন থামাতে মুখ খুলল পাকিস্তান

ইমরান খান সুস্থ আছেন: কারা কর্তৃপক্ষ

ইমরান খান সুস্থ আছেন: কারা কর্তৃপক্ষ
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। বিশেষ করে বুধবার (২৬ নভেম্বর) রাতেই সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। 

নানা গুজব, বিভ্রান্তি ও আতঙ্কের মাঝেই অবশেষে বক্তব্য দিলেন রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ। তারা স্পষ্ট বলেছেন—ইমরান খান কোথাও স্থানান্তরিত হননি, তিনি বর্তমানে আদিয়ালা জেলেই রয়েছেন এবং সম্পূর্ণ সুস্থ আছেন।

কারা কর্তৃপক্ষ জানায়, ইমরান খানকে গোপনে অন্যত্র নেয়ার খবর পুরোপুরি ভিত্তিহীন। তিনি নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় সব সুবিধা পাচ্ছেন। তার স্বাস্থ্যের বিষয়ে যে ধরনের গুজব ছড়ানো হচ্ছে, সেটির কোনও বাস্তব ভিত্তি নেই।

উল্লেখ্য, গত এক মাসেরও বেশি সময় ধরে ইমরান খানের সঙ্গে দেখা-সাক্ষাতে অঘোষিত নিষেধাজ্ঞা জারি রয়েছে। বাইরে থেকে কেউ তার সঙ্গে দেখা করতে পারছেন না। এরই ধারাবাহিকতায় একদিকে সাক্ষাত নিষেধাজ্ঞা, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় মৃত্যু ও স্থানান্তরের খবর—এ দুটিই বিএনপি সমর্থকসহ সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়িয়ে তোলে।

এদিকে ইমরান খানের জেলজীবন ও সুবিধা নিয়ে কথা বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান সর্বোচ্চ সুবিধা ভোগ করছেন। এমনকি সাধারণ বন্দিদের তুলনায় তিনি অতিরিক্ত সুবিধাও পাচ্ছেন বলে মন্তব্য তার।

তার ভাষায়, কারাগারে ইমরান খান যে খাবার পাচ্ছেন, তা পাঁচ তারকা হোটেলের মেনুর সঙ্গে তুলনাযোগ্য। তার জন্য আলাদা ডাবল বেড, ব্যায়াম করার সরঞ্জাম ও টেলিভিশন রাখা হয়েছে—যেখানে তিনি নিজের পছন্দমতো চ্যানেল দেখতে পারেন। 

খাজা আসিফের দাবি, ইমরান খান যাতে শারীরিক ও মানসিকভাবে কোনো ধরনের চাপ অনুভব না করেন, তার জন্য বিশেষ নজরদারি রাখা হয়েছে।

ইমরান খানকে কেন্দ্র করে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন এর মধ্যেই উত্তপ্ত। গুজব, নিষেধাজ্ঞা, দলীয় বিভাজন ও অনিশ্চয়তার এই সময়ে কর্তৃপক্ষের সর্বশেষ বক্তব্য আপাতত উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখবে বলেই মনে করা হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের বিক্ষোভ
ঢাবিতে পরপর ৩ ককটেল বিস্ফোরণ
গ্যাস সরবরাহ বাড়লো জাতীয় গ্রিডে
ফ্যাসিস্ট আমলে৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী
ইমরানকে ‘ধীরে ধীরে হত্যা’ করা হচ্ছে-দাবি ছেলেদের
আবারও ৫ দিনের ছুটির ফাঁদে দেশ
জিন্নাহর ছবি ছেঁড়াকে ‘মব’ বললেন ডাকসু নেতারা
ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল
পশ্চিমবঙ্গে গো-মাংসে কড়াকড়ি, খাদ্যাভ্যাস পরিবর্তনে বাধ্য হচ্ছেন নাগরিকরা
জুলাই গণহত্যা: ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বিদ্যুতে লোপাট: ক্যাপাসিটি চার্জে ২.৯ লাখ কোটি টাকা
ভাঙা পিঠ-কাঁধ নিয়ে ৫০ ঘণ্টা ইরানের পাহাড়ে মার্কিন সেনা
তিন মাসে কোটি টাকার ব্যাংক হিসাব বাড়লো ৫ হাজার
চাঁদাবাজি-দখলবাজির কবর রচনার হুঁশিয়ারি জামায়াত আমিরের
বিমা খাতেও বিশাল দুর্নীতি হয়েছে আ.লীগের আমলে: অর্থমন্ত্রী
একাদশে ভর্তিতে ১০ লাখ আবেদন, ফল ১৭ সেপ্টেম্বর
ঢাকার উত্তর-দক্ষিণে জামায়াতের বাজি সেলিম-সাদিক
ওমানে বাংলাদেশিদের কনস্যুলার সেবা পাঁচ দিন বন্ধ
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
কে গুলি করেছিলেন জিয়াউর রহমানকে, জানালেন মোজাফফর