Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৯, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৩:৩০, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

ইমরান খানের চোখের চিকিৎসার দ্বিতীয় ধাপ শেষ, দৃষ্টিশক্তিতে উন্নতি

ইমরান খানের চোখের চিকিৎসার দ্বিতীয় ধাপ শেষ, দৃষ্টিশক্তিতে উন্নতি
ফাইল ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান-এর চোখের চিকিৎসার দ্বিতীয় ধাপ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইসলামাবাদের Pakistan Institute of Medical Sciences (পিআইএমএস)-এ এ চিকিৎসা দেয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, প্রক্রিয়ার আগে ও পরে ইমরান খান শারীরিকভাবে স্থিতিশীল ছিলেন। চিকিৎসার পর তার দৃষ্টিশক্তিতে আরও উন্নতি লক্ষ করা গেছে বলেও দাবি করা হয়েছে।

পিআইএমএসের নির্বাহী পরিচালক ডা. ইমরান সিকান্দার জানান, ৭৪ বছর বয়সী ইমরান খানকে Adiala Jail থেকে ফলো-আপ চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়। তাকে অ্যান্টি-ভিইজিএফ ইনট্রাভিট্রিয়াল ইনজেকশনের দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে। এর আগে গত ২৪ ও ২৫ জানুয়ারি প্রথম ডোজ দেয়া হয়েছিলো। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এক মাস পর দ্বিতীয় ডোজ প্রয়োগ করা হয়।

মাইক্রোস্কোপের মাধ্যমে ইনজেকশনটি প্রয়োগ করেন আল-শিফা আই ট্রাস্ট হাসপাতালের কনসালট্যান্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. মুহাম্মদ আরিফ এবং কনসালট্যান্ট ভিট্রিও-রেটিনাল সার্জন ডা. নাদিম কুরেশি। কঠোর মানসম্মত প্রটোকল অনুসরণ করে ডে-কেয়ার ভিত্তিতে প্রক্রিয়াটি সম্পন্ন হয়।

চিকিৎসার আগে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিকেল বোর্ড ইমরান খানকে পরীক্ষা করে। একজন কনসালট্যান্ট কার্ডিওলজিস্ট তার ইসিজি ও ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা করেন, যা স্বাভাবিক আসে। পাশাপাশি একজন কনসালট্যান্ট ফিজিশিয়ান তার সার্বিক শারীরিক অবস্থা মূল্যায়ন করেন। সবশেষে তাকে ক্লিনিক্যালি স্থিতিশীল ও চিকিৎসার জন্য উপযুক্ত ঘোষণা করা হয়।

সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ইমরান খানের আনুষ্ঠানিক সম্মতি নেয়ার পরই ইনজেকশন প্রয়োগ করা হয় এবং পুরো প্রক্রিয়ায় অপারেশন থিয়েটারের সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা ও মানসম্মত চিকিৎসা প্রটোকল কঠোরভাবে অনুসরণ করা হয়েছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী
সংবিধানে গণভোট না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: জামায়াত আমির
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর
ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিলো বলেই আপনারা মন্ত্রী: হাসনাত
হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে: প্রধানমন্ত্রী
বিএনপি কি একদলীয় শাসনের পথে?—প্রশ্ন আখতার হোসেনের
সংসদের ছাদ চুইয়ে পানি, আমার ঘরেও বাটি রাখতে হয়—ডেপুটি স্পিকার
স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি
মডেল মসজিদের নামে আওয়ামী লুটপাটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২ কোটি টাকা চাঁদা না দেয়ায় ভাঙচুর-লুট
অভিনেত্রী শ্রাবন্তীর পিএস ধর্ষণের অভিযোগে গ্রেফতার
সাগরে ট্রলারডুবিতে চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে ইতিহাসের উত্তাপ আবারও মাঠে