Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০১, ১১ এপ্রিল ২০২৬

আলোচনা ভেস্তে গেলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

আলোচনা ভেস্তে গেলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হলে আবারও সামরিক পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি হিসেবে যুদ্ধজাহাজগুলোতে নতুন করে উন্নত অস্ত্র ও গোলাবারুদ মোতায়েন করা হচ্ছে।

শুক্রবার (১০ এপ্রিল) নিউইয়র্ক পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিতব্য এ আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে আবারও হামলা চালানো হবে। তার ভাষায়, 

আমরা সবচেয়ে উন্নত মানের গোলাবারুদ জাহাজগুলোতে তুলছি। আগের চেয়েও শক্তিশালী অস্ত্র মোতায়েন করছি। যদি কোনও চুক্তি না হয়, তাহলে এগুলো ব্যবহার করা হবে—খুব কার্যকরভাবে।

গত ৭ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর চূড়ান্ত শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনা শুরু হচ্ছে। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইতোমধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের উদ্দেশে রওনা হয়েছেন। তার সঙ্গে থাকছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

আলোচনার ফলাফল নিয়ে অনিশ্চয়তার কথাও তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, আমরা খুব দ্রুতই বুঝতে পারবো—প্রায় ২৪ ঘণ্টার মধ্যেই জানা যাবে আলোচনা সফল হচ্ছে কি না।

ইরানের অবস্থান নিয়েও সন্দেহ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। তার অভিযোগ, আলোচনায় এক ধরনের বক্তব্য দিলেও পরে গণমাধ্যমে ভিন্ন কথা বলছে তেহরান। সামনা-সামনি তারা বলে পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ করছে, কিন্তু পরে বলে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে চায়—এটা আমরা দেখছি, বলেন তিনি।

এদিকে শনিবার (১১ এপ্রিল) ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে সোশ্যাল মিডিয়া এক্সে দেয়া এক পোস্টে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেন, আলোচনায় বসার আগে দুটি শর্ত পূরণ করতে হবে। সেগুলো হলো—লেবাননে যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং ইরানের অবরুদ্ধ সম্পদ মুক্ত করা।

বিশ্লেষকরা বলছেন, এ আলোচনা সফল না হলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা