Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৮, ৬ মার্চ ২০২৬

আপডেট: ১৫:৩৯, ৬ মার্চ ২০২৬

ইরানের খেইবার ক্ষেপণাস্ত্র হামলা

প্রচণ্ড বিস্ফোরণে কাঁপলো তেল আবিব

প্রচণ্ড বিস্ফোরণে কাঁপলো তেল আবিব
ছবি: সংগৃহীত

ইসরাইলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিবসহ দেশটির বিভিন্ন এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তাদের চলমান ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ২১তম ধাপের অংশ হিসেবে তেল আবিবের দিকে খেইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সকালে ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা চালায় ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এ সময় আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টার মধ্যেই বড় বড় বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিবসহ ইসরাইলের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তার দৃশ্যও দেখা যায়।

ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলার লক্ষ্য ছিলো তেল আবিবের কেন্দ্রস্থলের গুরুত্বপূর্ণ স্থাপনা। আইআরজিসি এক বিবৃতিতে জানায়, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত অভিযানের মাধ্যমে নতুন ধাপের এ হামলা পরিচালনা করা হয়েছে।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই এ হামলা চালানো হয়েছে এবং তেল আবিবের গুরুত্বপূর্ণ এলাকাকে লক্ষ্য করে খেইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

তবে হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি। সংঘাতের মধ্যে উভয় পক্ষই পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে, ফলে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরও বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব